এক্সপ্লোর

প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ কি হচ্ছে? জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিক জোনাসের

ঘটনার সূত্রপাত হয় যখন প্রিয়ঙ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নিকের 'জোনাস' পদবী সরিয়ে শুধুমাত্র প্রিয়ঙ্কা চোপড়া রাখেন। অনুরাগীরা আঁচ করতে থাকেন, তাহলে তাঁদের বিবাহিত জীবনে কি কোনও ফাটল দেখা দিয়েছে?

মুম্বই: স্বামী নিক জোনাসের (Nick Jonas) সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)? নেট দুনিয়া সরগরম এই জল্পনায়। ঘটনার সূত্রপাত হয় যখন প্রিয়ঙ্কা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নিকের 'জোনাস' পদবী সরিয়ে শুধুমাত্র প্রিয়ঙ্কা চোপড়া রাখেন। এরপর থেকেই অনুরাগীরা আঁচ করতে থাকেন, তাহলে তারকা দম্পতির বিবাহিত জীবনে কি কোনও ফাটল দেখা দিয়েছে? ছড়াতে থাকে নিক-প্রিয়ঙ্কার বিবাহবিচ্ছেদের জল্পনা।  যদিও এই প্রসঙ্গে নিক জোনাস কিংবা প্রিয়ঙ্কা চোপড়া, কাউকেই কোনও মন্তব্য করতে দেখা যায়নি। অবশ্য এমন খবর ছড়ানোর পর অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছিলেন যে, এই রটনা একেবারেই ভুয়ো। এমন জল্পনার মাঝেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নিক জোনাস। 

আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Marriage: রাজস্থানে বিয়ে করার আগে 'বিশেষ' পরিকল্পনা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের

বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর স্বামী নিক জোনাসের জুটি অত্যন্ত জনপ্রিয়। প্রায়শই তাঁদের নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি এবং ভিডিও পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বিদেশে থাকলেও দেশের সমস্ত উৎসব সেখানে নিজের মতো করে উদযাপন করেন পিগি চপস। তাঁকে সঙ্গে দিতে দেখা যায় নিককেও। আচমকা ইনস্টাগ্রাম বায়ো থেকে অভিনেত্রীর 'জোনাস' পদবী সরিয়ে দেওয়া একেবারেই ভালোভাবে মেনে নিতে পারেনি নেট দুনিয়া। ফলে তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ক্রমশ জোরাল হতে থাকে। কিন্তু এবার নিক জোনাস যে ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করলেন, তাতে বিবাহবিচ্ছেদের জল্পনার অবসান হল বলে আশা করছেন অনুরাগীরা। একই ছবি পোস্ট করেছেন বলিউডের 'দেশি গার্ল'ও।

এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গেই একটি ছবি পোস্ট করেছেন নিক জোনাস। ছবিতে তাঁদের রোম্যান্টিক মেজাজে দেখা যাচ্ছে। হ্যান্ডসাম হাজব্যান্ড নিককে বাহুবন্ধনে আগলে রাখতে দেখা যাচ্ছে পিগি চপসকে। একইসঙ্গে অভিনেত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে নিক জোনাসকে। এই একই ছবি নিজের সোস্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন 'সিটাডেল' অভিনেত্রীও। নিক-প্রিয়ঙ্কা দুজনেই দুজনকে ভালোবাসা জানিয়েছেন। ফলে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'জোনাস' পদবী সরলেও, বিবাহবিচ্ছেদের গুঞ্জন যে ভুয়ো, তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। দুই তারকার এমন ভালোবাসায় ভরা ছবি দেখে আপ্লুত নেট দুনিয়া। ফের অনুরাগীদের মুখে হাসি ফিরিয়েছে নিক-প্রিয়ঙ্কার নতুন ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget