এক্সপ্লোর

Celebrities Update: স্ত্রী জয়ার সঙ্গে প্রথম ছবির স্মৃতি শেয়ার করে ছবি পোস্ট অমিতাভ বচ্চনের

অমিতাভ বচ্চনের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন মেয়ে এবং নাতনিও।

মুম্বই : দেখতে দেখতে কেটে গিয়েছে উনপঞ্চাশটা বছর। সহ-অভিনেত্রী হয়ে গিয়েছেন সহধর্মিনী। জীবন যেন টাইম মেশিন। আর সেই টাইম মেশিনে চেপে আরও একবার উনপঞ্চাশ বছর পিছনে ফিরে গিয়ে সেখান থেকে মধুর স্মৃতি তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অমিতাভ বচ্চন। রবিবার শিক্ষক দিবসে যখন সবাই নিজের নিজের প্রিয় শিক্ষককে সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, তখন স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির স্মৃতি শেয়ার করে সেই স্মৃতিতে ডুব দিলেন বিগ বি। অবশ্য তিনি একাই নন। বিগ বি-র পুরনো ছবি দেখে স্মৃতিতে ডুব দিয়েছেন তাঁর অনেক অনুরাগীরাও। যাঁরা সেই সময়ে মুক্তি পেতে দেখেছিলেন 'বংশী অউর বিরজু' ছবিটি। হ্যাঁ, স্ত্রী জয়ার সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম ছবি।

রবিবার স্মৃতিমেদুর অমিতাভ বচ্চন। অন্তত তাঁর সোশ্যাল মিডিয়া এমনই বলছে। উনপঞ্চাশ বছর আগে করা জয়া বচ্চনের সঙ্গে প্রথম ছবির একটি সাদা-কালো ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমাদের একসঙ্গে করা প্রথম ছবি। বংশী অউর বিরজু। মুক্তি পেয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৭০-এ। মানে ৪৯ বছর আগে।' ছবিতে বংশীর চরিত্রে অভিনয় করেছিলেন জয়া ভাদুড়ি। আর বিরজু হয়েছিলেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনুরাগীরা ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রতিক্রিয়া দিয়েছেন মেয়ে এবং নাতনিও। কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং নাতনি নভ্যা নভেলি নন্দাও বিগ বি-র এই পোস্টে ভালোবাসা প্রকাশ করেছেন। লিখেছেন, 'দুজনকেই খুব ভালোবাসি।'

প্রসঙ্গত, ১৯৭৩ সালের ৩রা জুন জয়া ভাদুড়ির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অমিতাভ বচ্চন। তাঁদের বিয়ের ক্ষেত্রে একটি গল্প শোনা যায়। 'জঞ্জির' ছবিটি মুক্তি পাওয়ার পর অমিতাভ বচ্চন, জয়া এবং তাঁর অন্যান্য বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর বাবা পরিস্কার জানিয়ে দিয়েছিলেন যে, তিনি এবং জয়া শুধু মাত্র বিয়ের পরই একসঙ্গে লন্ডন যেতে পারবেন। এরপরই অতি দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget