এক্সপ্লোর

Arijit Singh: 'অরিজিৎ বেপরোয়া, জিয়াগঞ্জে থেকে ও মুম্বইয়ের সেরা কাজগুলি করে', দরাজ প্রশংসা এ আর রহমানের

A R Rahman on Arijit Singh: একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংহের সম্পর্কে বলতে গিয়ে, সঙ্গীতশিল্পীকে 'বেপরোয়া' বলে অভিহিত করেছেন রহমান

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অরিজিৎ সিংহ সিনেমা প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিয়েছেন।
  • গান ছাড়ছেন না, স্বাধীনভাবে কাজ করার কথা বলেছেন।
  • এ আর রহমান অরিজিৎকে ‘বেপরোয়া’ এবং ‘প্রযোজক’ বলে প্রশংসা করেছেন।
  • বাংলায় সৃজিত মুখার্জির ছবিতেও গেয়েছেন অরিজিৎ সিংহ।

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটি সাদা কালো পোস্টে ঘোষণা অরিজিৎ সিংহের (Arijit Singh)। রুপোলি পর্দায় আর শোনা যাবে না তাঁর কন্ঠস্বর। সিনেমার জন্য আর প্লেব্যাক করবেন না তিনি। অরিজিৎ সিংহের এই ঘোষণার কথা কয়েক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। আর তারপরই কার্যত আবেগের বিস্ফোরণ ঘটে। অনেকেই প্রাথমিকভাবে মনে করেছিলেন, অরিজিৎ সিংহ বোধহয় সঙ্গীত থেকেই অবসর নিচ্ছেন। তবে অরিজিৎ তাঁর পরবর্তী পোস্টে স্পষ্ট করে দেন, তিনি সঙ্গীত ছাড়ছেন না মোটেই। এরপরে, গান নিয়ে স্বাধীনভাবে কাজ করবেন তিনি।

অরিজিৎ সিংহের সঙ্গে একাধিক কাজ করেছেন এ আর রহমান (A R Rahman)। অরিজিৎ সিংহের সিনেমার গান থেকে অবসর ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, অরিজিৎকে নিয়ে এ আর রহমানের করা মন্তব্য। একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংহের সম্পর্কে বলতে গিয়ে, সঙ্গীতশিল্পীকে 'বেপরোয়া' বলে অভিহিত করেছেন রহমান। ঠিক কী বলেছেন তিনি? একটি সাক্ষাৎকারে, অরিজিৎ সিংহকে নিয়ে কথা বলতে গিয়ে এ আর রহমান বলেন, 'অরিজিৎ ভীষণ ভাল একজন সঙ্গীতশিল্পী। উনি একজন প্রযোজক ও বটে। প্রযোজককেও যে ককটা সংস্কৃতিমনোস্ক হতে হয়, সেটা অরিজিৎ সিংহই দেখিয়ে দিয়েছেন। পাশাপাশি, অরিজিৎ বেপরোয়া ও বটে। জিয়াগঞ্জের গ্রামের বাড়িতে থেকে উনি মুম্বইতে একের পর এক কাজ করে যান। এই ব্যাপারটা দুর্দান্ত।

এ আর রহমানের কম্পোজিশনে দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর অভিনীত 'তামাশা' ছবিতে গান গেয়েছিলেন অরিজিৎ সিংহ। সেই ছবির কারণেই প্রথমবার অলকা যাজ্ঞিকের সঙ্গে কাজ করেছিলেন অরিজিৎ। চূড়ান্ত সাফল্য পেয়েছিল এই গানটি। সেই সময়ের কথা মনে করে এ আর রহমান বলেন, 'ওই গানটা আমার ভালবাসার। আমার মনে হয়, কোনও সঙ্গীতশিল্পীর সাফল্য সেখানেই, যেখানে তাঁর সঙ্গীতটা সাফল্য পায়। আগেকার দিনে একটা ধারণা ছিল, সঙ্গীতের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা মানুষ হিসেবে ভীষণ খারাপ। তাঁরা মদ্যপান করেন, ধূমপান করেন। আমি বলতে চাই, যে সব যে প্রজন্মে হত, সেটা চলে গিয়েছে। বর্তমানে যে প্রজন্মটা চলছে, সেখানে অরিজিৎ সিংহ, শ্রেয়া ঘোষালের মতো আইকনরা রয়েছেন। এটা খুব ভাল বিষয়। আমার ওদের জন্য গর্ববোধ হয়।'

প্রসঙ্গত, বাংলা কাজের হিসেব করলে, এর আগে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি, 'লহ গৌরাঙ্গের নাম রে' -তে কন্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন অরিজিৎ সিংহ ও। তাঁর গলায়, 'কম্পিত তনুদল গুঞ্জিত বাদল' এখনও বাজছে মানুষের কানে। অনুরাগীরা আশা করছেন, সিনেমার গান থেকে সরে গিয়েও, বাংলাকে হয়নি স্বতন্ত্র মিউজিক আরও উপহার দেবেন অরিজিৎ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget