এক্সপ্লোর

‘বীরানা’-র জসমিনকে মনে আছে? কোথায় আছেন, কেমন আছেন এই অভিনেত্রী...

কলকাতা: হিন্দি ভৌতিক ছবি ‘বীরানা’-র জসমিনকে মনে পড়ে? ওই ছবির পরই আচমকা চিরতরে রূপোলি পর্দা থেকে হারিয়ে যান এই অভিনেত্রী। শুধু তাই নয়। ইন্টারনেটেও তাঁর সম্বন্ধে কোনও তথ্য নেই! কোথায় আছেন জসমিন? কেমনই বা আছেন? এই সব প্রশ্ন বারবার ঘোরাফেরা করেছে সকলের মনে। জসমীন আদৌ বেঁচে আছেন তো? মনে দানা বেঁধেছে সেই প্রশ্নও। আটের দশকের শেষের দিকের কথা। বলিউডের বিখ্যাত রামসে ব্রাদার্স নির্মিত নতুন ভৌতিক ছবি ‘বীরানা’ মুক্তি পায়। সেখানে অন্যতম প্রধান চরিত্র ‘জসমিন’-এর ভূমিকায় দেখা যায় অভিনেত্রী জসমিন-কে। বীরানার আগে, জসমীন আরও দুটি ছবিতে অভিনয় করেছিলেন। একটি ‘সরকারি মেহমান’ (১৯৭৯)। ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খন্না। দ্বিতীয় ছবি ‘ডিভোর্স’ (১৯৮৪)। কিন্তু, দুটিতেই দর্শকদের মনে তেমন কোনও দাগ কাটতে পারেননি তিনি। বীরানার জন্য একটি অনামী মুখের খোঁজ করছিলেন রামসে-রা। সেই সময় নির্মাতাদের সঙ্গে জসমীনের পরিচয় করিয়ে দেন তাঁর ‘ডিভোর্স’ সহ-অভিনেতা বিজয়েন্দ্র ঘাটগে, যিনি এই ছবিতেও অভিনয় করেন। বীরানা সুপারহিট হয়। আর ঘরে ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন জসমীন। আট থেকে আশি – সব বয়সের কাছে জসমীন তখন রীতিমতো হার্টথ্রব। বীরানায় তাঁর যৌন আবেদনে ‘পাগল’ হয়েছিলেন দেশের তামাম যুবারা। বীরানার দৌলতে জসমীন রাতারাতি তারকা বনে ওঠেন। তবুও, আচমকা ছন্দপতন। এই ছবির পরই ভক্তকূলকে অন্ধকারে রেখেই কোথায় যেন হারিয়ে গেলেন জসমীন। আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। jasmine-in-sarkaari-mehman-poster অনেক জল্পনা রয়েছে জসমীনকে ঘিরে। অনেক তত্ত্ব। অভিনেত্রীর আসল নাম নিয়েও রয়েছে ধোঁয়াশা। বীরানার ক্রেডিটে তাঁর আসল নামও জসমীন দেখানো হয়েছে। যদিও, সেই সময় অনেকেই স্ক্রিন-নেম ব্যবহার করতেন। খবরে প্রকাশ, জসমীনের এক ঘনিষ্ঠ বন্ধুর মতে, বীরানার পরই তৎকালীন বম্বে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি-ফোন পেতে শুরু করেন তিনি। এক আন্ডারওয়ার্ল্ড ডন তো তাঁকে বিয়ে করতেও চান। সমাধান চাইতে পুলিশের দ্বারস্থ হন জসমীন। কিন্তু, অভিযোগ, পুলিশ কোনও সাহায্য করেনি। তাই বাধ্য হয়ে চিরতরের জন্য বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। শোনা যায়, তিনি মার্কিন মুলুকে সুখে সংসার করছেন। ওই বন্ধুর মতে, তিনি ভারতেই ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী, নিজেকে ভারতীয় বলতেও ঘৃনাবোধ করেন জসমীন বলে দাবি ওই বন্ধুর। যদিও, এই তত্ত্বের কোনও প্রমাণ নেই। ঠিক যেমন প্রমাণ নেই, জসমীন আদৌ বেঁচে আছেন কি না। কারণ, বহুক্ষেত্রে দেখা গিয়েছ, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে টিনসেল টাউনের একাধিক ব্যক্তিত্বকে। জসমীনও যে সেই তালিকায় নেই, এমন কথা জোর গলায় বলা যায় না। তবে, সাম্প্রতিককালে জসমীনকে নিয়ে আরেক চমৎকৃত তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, এই সুন্দরী অভিনেত্রী ফরিদাবাদে ঘর-সংসার করছেন। তাঁর স্বামীর নাম রাহুল তুগনায়েত। যদিও, এই খবরেরও সত্যতাও কেউ দিতে পারেননি। তবে,  একটা কথা সত্যি যে, বীরানার পর থেকে আর কোথাও দেখা যায়নি জসমীনকে। ইন্টারনেটে তাঁর নামে দিয়ে সার্চ করলে বহু প্রশ্নের দেখা তো মিলবে। পাওয়া যাবে না কোনও উত্তর। এমনকী, জুনিয়র অভিনেতা সহ বীরানায় অভিনয় করা বাকিদের বিভিন্ন ছবি মিললেও, তাঁর কোনও ছবির (রিয়েল লাইফ) হদিসও মেলেনি। ফলে, জসমীনের ‘ভৌতিক’ অন্তর্ধান নিয়ে এখনও অন্ধকারে তাঁর ভক্তরা। সকলের একটাই প্রার্থনা, তিনি যদি বেঁচে থাকেন, তাহলে যেন একবার সামনে আসেন!  

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget