এক্সপ্লোর

পরিচয় করুন সুপারস্টার রজনীকান্তের আধ্যাত্মিক গুরুর সঙ্গে

দেরাদুন: দক্ষিণের বেশিরভাগ অভিনেতার চলচ্চিত্র গুরু রজনীকান্ত, ভারতীয় সিনেমার আলটিমেট সুপারস্টার। কিন্তু জানেন কি, রজনীকান্তেরও গুরু আছেন একজন, যাঁর স্মৃতিতে প্রতি বছর হিমালয়ে পাড়ি দেন তিনি? সেই গুরু হলেন মহা অবতার বাবা, কুমায়ুন হিমালয়ের আলমোড়া জেলার এক গণ্ডগ্রামে গুহায় থাকতেন এই সাধক। তাঁর জীবনীই উঠে এসেছে যোগানন্দ পরমহংসের কলমে, অটোবায়োগ্রাফি অফ আ যোগী গ্রন্থে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,০০০ ফুট উঁচুতে দুনাগিরি পাহাড়ের ওপরে বিপজ্জনক রাস্তা দিয়ে এক ঘণ্টার ট্রেকিংয়ের পর পৌঁছনো যায় মহা অবতার বাবার আশ্রমে। এখন এটি দেখাশোনা করে যোগ সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া। রজনীকান্ত প্রতি বছর আসেন এখানে। ফলে কিছুটা হলেও পরিচিতি পেয়েছে পাহাড়ে জঙ্গলে ঘেরা এই এলাকা। স্থানীয় ধাবায় ভাত, ডাল খান তামিল সুপারস্টার। তারপর হেঁটে হেঁটে উঠে যান পাহাড়চূড়োয়, ধ্যান করেন ঘণ্টার পর ঘণ্টা। রজনীকান্ত সহ বাবার ৫ ভক্ত এখানে একটি আধ্যাত্মিক কেন্দ্র গড়ে তুলতে অর্থ সাহায্য করেছেন যে সংস্থা আশ্রমটি দেখাশোনা করে সেই যোগ সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়াকে। তারা এখানে প্রতি বছর আয়োজন করে ধ্যান চর্চার অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দাদের ছেলেমেয়েদের বিনা পয়সায় লেখাপড়াও শেখানো হয় এখানে। জানা গিয়েছে, নিজের এক ঘনিষ্ঠ সহচর ও ব্যবসায়ী বিশ্বনাথন শ্রী হরির মাধ্যমে এই গুহার সঙ্গে পরিচিত হন রজনী। তারপর থেকে নিয়মিত তামিলনাড়ু থেকে উত্তরাখণ্ডে আসেন তাঁরা। রজনীর বন্ধুরা বলেন, তাঁর বিশ্বাস, এই গুহায় নিয়মিত যাতায়াত করে তাঁর কেরিয়ারে চোখে পড়ার মত উন্নতি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget