এক্সপ্লোর

Allu Arjun: কথা দিয়েও কেন দেখা করলেন না মৃতার পরিবারের সঙ্গে? কারণ প্রকাশ্যে আনলেন অল্লু অর্জুন

Allu Arjun News: এর আগে অল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে চান

কলকাতা: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অল্লু অর্জুন (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে হওয়া পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পরে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অন্যদিকে তাঁর ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করছে। তবে এবার, জেল থেকে ফেরার পরে, সোশ্যাল মিডিয়ায় অল্লু অর্জুন (Allu Arjun) বিবৃতি দিয়ে জানালেন, কেন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না।

পুষ্পা ২' (Pushpa 2)-এর হায়দরাবাদ প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শুক্রবার দিন রাতটা জেলেই কাটাতে হয় অভিনেতাকে। শনিবার সকালে তিনি জেল থেকে মুক্তি পান। অভিনেতা পাশে পেয়েছেন রশ্মিকা মন্দানা সহ অজস্র শিল্পীর সমর্থন। এমনকি মৃতার স্বামীও কেসটি তুলে নিতে চেয়েছেন। তাঁর মতে, তিনি অল্লু অর্জুনকে এই পদপৃষ্ট পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন না কারণ তাঁর কিছুই করার ছিল না। আর অবশেষে, গ্রেফতারির পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেন অল্লু অর্জুন। 

এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে চান। করতে চান যাবতীয় অর্থ সাহায্য ও অন্যান্য সহায়তাও। তবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। সোশ্যাল মিডিয়ায় আজ অল্লু অর্জুন লেখেন, 'শ্রী তেজ (মৃতার ৮ বছরের পুত্র) -এর চিকিৎসা ও তাঁর স্বাস্থ্য নিয়ে আমি খুবই চিন্তান্বিত। শ্রী তেজ চিকিৎসাধীন হয়েছে ওই দুর্ভাগ্যজনক ঘটনার পরে। আর যে সমস্ত আইনি জটিলতায় রয়েছি আমি। আর সেই কারণেই আমায় বারণ করা হয়েছে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে। ওই পরিবারের সঙ্গে আমার প্রার্থনা রয়েছে। আর ওই পরিবারের যা যা দরকার হয়, সমস্ত দায়িত্ব আমি নিতে তৈরি। আশা করি শ্রী তেজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর আমিও ওই পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: Zakir Hussain Demise: 'পৃথিবী ছন্দ হারাল..' উস্তাদ জাকির হুসেনের প্রয়াণে শোকস্তদ্ধ রাজনৈতিক জগৎ থেকে টলিউড বলিউড

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget