এক্সপ্লোর

Shah Rukh Khan: সংবাদমাধ্যমকে আর সাক্ষাৎকার দিতে রাজি নন, কেন এই দূরত্ব বজায় রাখতে চান শাহরুখ?

Shah Rukh Khan News: ঘটনাটা ২০২১ সালের। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে

কলকাতা: তাঁর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে, কার্যত দাপট দেখাচ্ছে বক্স অফিসে। কিন্তু সংবাদমাধ্যমের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন তিনি। কখনোই সংবাদমাধ্যমের মুখোমুখি আর সাক্ষাৎকার দিতে বসছেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁরা প্রত্যেকটা ছবি মুক্তির পরেই একটি করে সেশনের আয়োজন করছেন যেখানে তিনি ও সেই ছবির কাস্ট কেবলমাত্র নিজেদের কথা বলছেন। কোনও প্রশ্ন নিচ্ছেন না সংবাদমাধ্যমের থেকে। শোনা যাচ্ছে, সংবাদমাধ্যমের থেকে দূরে থাকার এই সিদ্ধান্ত শাহরুখ খানেরই। কিন্তু কেন?

ঘটনাটা ২০২১ সালের। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। ক্রুজ কর্ডেলিয়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে। অভিযোগ ছিল, তিনি নিষিদ্ধ মাদক নিচ্ছেন। পরবর্তীতে অবশ্য সেই মামলায় নির্দোষ প্রমাণিত হন আরিয়ান। ছাড়াও পেয়ে যান। তবে সেই সময় থেকেই শাহরুখ কার্যত চলে যান সংবাদমাধ্যমের ধরাছোঁয়ার বাইরে। সেই সময়ে প্রত্যেকে প্রত্যাশা করেছিলেন শাহরুখ খান সংবাদ মাধ্যমকে কিছু একটা বলবেন। কিন্তু শাহরুখ কিছুই বলেননি, প্রচুর সংবাদমাধ্যম যেখানে দাঁড়িয়ে সেইদিকে একবার হাত জোড় করেই ঢুকে গিয়েছিলেন ছেলের সঙ্গে দেখা করতে। তারপরে আর সরাসরি সংবাদমাধ্যমের সামনে কখনও আসেননি শাহরুখ। 

সদ্য Varinder Chawla নামে একজন একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন। তাঁর টিম একবার শাহরুখ খানের কিছু ব্যক্তিগত মুহূর্ত শ্যুটিং করেছিলেন। শাহরুখ খান পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। আর সেই সময়ে তিনি পরিবারের সঙ্গেই ছিলেন। কিন্তু শাহরুখের টিমের তরফ থেকে এই কথা জানতে পেরে প্রবল আপত্তি জানানো হয়। Varinder Chawla তখন তাঁর টিমকে বলেন ওই ভিডিওটি মুছে ফেলতে। শাহরুখ খানের টিমকেও তিনি জানিয়ে দেন যে ওই ভিডিওটি তিনি মুছে ফেলেছেন। তবে এরপরে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি তাঁকে ফোন করেন। বলেন, অভিনেতা নিজে তাঁর সঙ্গে কথা বলতে চান। সেই কথা হয় Varinder Chawla ও শাহরুখ খানের। শাহরুখ নাকি Varinder Chawla-কে বলেছিলেন, এমন নয় যে তিনি সংবাদমাধ্যমের থেকে ইচ্ছাকৃতভাবে দূরত্ব বজায় রাখছেন। কিন্তু তিনিও একজন বাবা। ছেলে গ্রেফতার হওয়ার সময় সংবাদমাধ্যমে যা যা হয়েছে তা তাঁকে ভীষণভাবে আঘাত করেছে। সেই কারণেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। 

আরও পড়ুন: Haimanti Sukla on Zakir Hussain: 'তবলা ছেড়ে উঠে এসে আমায় প্রণাম করল' জাকির হোসেনের মৃত্যুতে শোকস্তদ্ধ হৈমন্তী শুক্লা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget