এক্সপ্লোর

Cheene Baadaam Official Poster: অন্য স্বাদের মিষ্টি প্রেম, প্রকাশ্যে যশ-এনার 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার

Cheene Baadaam: প্রথমবার দর্শক যশ ও এনাকে জুটি বেঁধে অভিনয় করতে দেখবেন 'চিনে বাদাম' ছবিতে। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনাও চোখে পড়ার মতো।

কলকাতা: আগামী ২৭ মে মুক্তি পাবে 'চিনে বাদাম' (Cheene Baadaam)। এই প্রথমবার অভিনেতা হিসেবে জুটি বাঁধছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং এনা সাহা (Ena Saha)। এর আগে এনা সাহার প্রযোজনায় ছবিতে অভিনয় করেছেন যশ। কিন্তু প্রথমবার দর্শক যশ ও এনাকে জুটি বেঁধে অভিনয় করতে দেখবেন 'চিনে বাদাম' ছবিতে। শিলাদিত্য মৌলিকের পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনাও চোখে পড়ার মতো। আজ নেট মাধ্যমে মুক্তি পেল এই ছবির অফিশিয়াল পোস্টার।

'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার-

এদিন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'চিনে বাদাম' ছবির অফিশিয়াল পোস্টার পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, 'ঋষভ ও তৃষার একটু অন্য স্বাদের মিষ্টি প্রেমের গল্প। ভালোবাসাকে নতুন করে খুঁজে পাওয়ার এই জার্নিতে ওদের সাথে থাকছেন তো? শিলাদিত্য মৌলিকের 'চিনে বাদাম' ছবিতে প্রথমবার জুটি বেঁধে দেখা যাবে যশ এবং এনাকে।'

আরও পড়ুন - Akshay Kumar Updates: বলিউডে ৩০ বছর পূর্তিতে অক্ষয় কুমারকে বিশেষ উপহার যশরাজ ফিল্মসের

প্রসঙ্গত, ইতিমধ্যেই 'চিনে বাদাম' ছবির একটি গান মুক্তি পেয়েছে নেট দুনিয়ায়। 'হারিয়ে যাও যদি ভিড়ে' গানটি উপভোগও করেছেন দর্শক। এক সাক্ষাৎকারে এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে নিজের অনুভূতি জানান যশ দাশগুপ্ত। অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' 'চিনে বাদাম' ছবিতে দেখা যাবে একটি মিষ্টি প্রেমের গল্প। সূত্রের খবর একটি অ্যাপ তৈরিকে ঘিরে আবর্তিত হবে ছবির মূল গল্প। চলতি বছর শুরুর দিকে মুক্তি পায় এই ছবির প্রথম পোস্টার। ছবির পোস্টার একেবারেই সাদামাটা। কেবল নামের সঙ্গে চিনে বাদাম ও ভালবাসার ইমোজি ব্যবহৃত হয়েছে। কিন্তু তাতেই যেন অনেক কথা বলে দেয়। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী  ২৭ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget