এক্সপ্লোর

'Chhipkali' Music Launch: 'ছিপকলি'র মিউজিক লঞ্চে চাঁদের হাট, লাইভ গান শোনালেন স্নিগ্ধজিৎ

'Chhipkali': গল্পে পেশায় এই অলোক লেখক হলেও, তাঁর একটি অন্য পেশাও রয়েছে। তিনি একজন প্রাইভেট ডিটেকটিভও। এহেন অলোকের স্ত্রী ও পুত্র খুন হয়।

কলকাতা: মুক্তির অপেক্ষায় বাঙালি পরিচালক (Director) কৌশিক করের (Kaushik Kar) নতুন ছবি 'ছিপকলি' (Chhipkali)। সম্প্রতি হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ (Music Launch)। উপস্থিত ছিলেন বলিউডের তারকা ও ছবির মুখ্য অভিনেতা যশপাল শর্মা (Yashpal Sharma)। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল গায়ক স্নিগ্ধজিতের (Snigdhajit Bhowmik) কণ্ঠে গান।

'ছিপকলি'র মিউজিক লঞ্চে চাঁদের হাট

কলকাতায় হয়ে গেল 'ছিপকলি' ছবির মিউজিক লঞ্চ। পরিচালক কৌশিক কর, সঙ্গীত পরিচালক মিমো, অভিনেতা যশপাল শর্মা, যোগেশ ভরদ্বাজ, তন্নিষ্ঠা বিশ্বাস, গায়ক স্নিগ্ধজিৎ ভৌমিক। 

এদিনের অনুষ্ঠানে স্নিগ্ধজিৎ ভৌমিকের কণ্ঠে শোনা গেল জনপ্রিয় লোকগান 'তোমার ঘরে বসত করে'। ছবিতে এই গানের নয়া সংস্করণ ব্যবহৃত হয়েছে। ছবিতে গানের লিরিক্স সোহম মজুমদারের। সঙ্গীত পরিচালক মিমোর কথায়, 'স্নিগ্ধজিতের ভৌমিকের গানে কোনও অটোটিউন ব্যবহার করিনি আমি। যেটা ইন্ডাস্ট্রির ৯৯ শতাংশ গায়কেরই প্রয়োজন পড়ে।'

এই সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন একজন লেখক। ছবিতে এই লেখক, অলোক চতুর্বেদীর ভূমিকায় দেখা যাবে বলিউডের পরিচিত অভিনেতা যশপাল শর্মাকে। গল্পে পেশায় এই অলোক লেখক হলেও, তাঁর একটি অন্য পেশাও রয়েছে। তিনি একজন প্রাইভেট ডিটেকটিভও। এহেন অলোকের স্ত্রী ও পুত্র খুন হয়। সেখান থেকেই গল্প মোড় নেয় অন্য পথে। গল্পের সূত্র ধরে আলাপ হয় যোগেশের সঙ্গে। গোটা গল্পে, অলোক দার্শনিক দৃষ্টিকোণ থেকে দেখেন সবকিছু।

 

ছবির ভাষা হিন্দি হলেও বাংলার সঙ্গে এই ছবির যোগ রয়েছে অঙ্গাঙ্গিভাবে। ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এর আগে বিভিন্ন বাংলা ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন তিনি। এই ছবির জন্য গান গেয়েছেন শান (Shaan), দেবযানী যোশী (Debanjali Joshi)ও। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামেলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় (Saurav Banerjee)। চলতি বছরের এপ্রিল মাসের শুরুতেই, অর্থাৎ ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি।

আরও পড়ুন: Shah Rukh Khan: ফিরছে 'কফি উইথ কর্ণ', প্রথম এপিসোডের অতিথি হবেন শাহরুখ!

দিন কয়েক আগে, কলকাতায় হাজির হয়েছেন যশপাল শর্মা। এই ছবির প্রচারেই পৌঁছে গিয়েছিলেন গালিফ স্ট্রিটের বিখ্যাত 'পেট মার্কেট'-এ। এই প্রথম সেখানে কোনও বলিউড তারকা হাজির হলেন। পশুপাখিদের মাঝে চলল দেদার ফটোসেশন। যশপাল শর্মার কথায়, 'কুকুর একটি ব্যক্তির জীবনের তৃতীয় ব্যক্তি। তাদের ভালবাসা এবং যত্ন করা উচিত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget