এক্সপ্লোর

Bhuvan Bam: মহিলাদের নিয়ে 'আপত্তিকর মন্তব্য', ক্ষমা চাইলেন ইউটিউবার ভুবন

গাড়ি সংক্রান্ত একটি ভিডিও বানাতে গিয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করনে ভুবন। এরপরেই ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ। রাগ এমনই যে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ

নয়াদিল্লি: মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম (YouTuber Bhuvan Bam)। নিজের চ্যানেলের একটি ভিডিওতে ‘পাহাদি মহিলা’ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ভুবন। এরপরেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)।

মহিলাদের নিয়ে ঠিক কী মন্তব্য?

গাড়ি সংক্রান্ত একটি ভিডিও বানাতে গিয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করনে ভুবন। এরপরেই ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ। রাগ এমনই যে তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশকে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)। এরপর ট্যুইট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন ভুবন। জাতীয় মহিলা কমিশনের ট্যুইটের উত্তরে তিনি ক্ষমা চান। 

ট্যুইট করে ভুবন লিখেছেন, 'আমি জানি আমার একটি ভিডিওর একটি অংশ কিছু লোককে আঘাত করেছে। আমি সেই অংশটি এডিট করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। যাঁরা আমাকে চেনেন, আশা করি তাঁরা জানেন যে আমি নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না আমার। যাঁদের অনুভূতিতেআমি না বুঝে আঘাত করে ফেলেছি তাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার ইউটিউব চ্যানেলের যাতে এই অংশটি না থাকে তার ব্যবস্থা করেছি।' ট্যুইটে ভুবন ট্যাগ করেছেন জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লিউ ( Commission for Women/NCW)-কে। 

আরও পড়ুন: SVF Music Video: মিউজিক ভিডিওয়ে সমকামী প্রেমের গল্প, মুক্তি পেল 'ঠিক যেন লাভ স্টোরি ২.০'

করোনা পরিস্থিতিতে নিজের বাবা, মাকে হারিয়েছিলেন ভুবন। সেসময়ে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ভুবন বাম। সেখানে দেখা যাচ্ছে মা পদ্মা বাম এবং বাবা অবনীন্দ্র বামের মাঝখানে বসে রয়েছেন তিনি। সবার মুখেই খুশির ছাপ। কিন্তু ক্যাপশান জুড়ে থাকল কেবল প্রিয়জনকে হারানোর বেদনা। ভুবন লিখছেন, 'জীবনের দুটি স্তম্ভকে আজ হারালাম। মা আর বাবাকে ছাড়া কোনও কিছুই আর আগের মত হবে না। এক মাসে আমার জীবনের সব কিছু ওলট পালট হয়ে গেল। বাড়িঘর, স্বপ্ন, সব কিছুই। মা আমার পাশে নেই। বাবা আমার সঙ্গে নেই। আমায় আবার নতুন করে বাঁচতে শিখতে হবে। কিন্তু সেটা করতে আর ইচ্ছা করছে না।'

ভুবন আরও লিখছেন, ‘আমি কি একজন ভাল সন্তান হতে পেরেছি? ওঁদের বাঁচানোর যথাসাধ্য চেষ্টা কি আমি করেছি? এই প্রশ্নগুলো নিয়েই আমাকে বাকি জীবনটা বেঁচে থাকতে হবে। ওঁদের খুব তাড়াতাড়ি আবার দেখতে চাই আমি। আশা করি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে।’

ভুবনের এই পোস্টে গিয়ে রাজকুমার রাও, তাহিরা কশ্যপ, কার্তিক আরিয়ান এবং বরুণ ধবনের মতো তারকারা শোকপ্রকাশ করেছেন। সান্তনা দিয়েছেন তাঁকে। নেটাগরিকদের একাংশও তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'চাকরি নেই, DA নেই, অভয়া বিচার পেল না এখনও..', বিজেপির টিকিট পেয়েই সুর চড়ালেন পাপিয়া অধিকারী
'চাকরি নেই, DA নেই, অভয়া বিচার পেল না এখনও..', বিজেপির টিকিট পেয়েই সুর চড়ালেন পাপিয়া অধিকারী
Jeet: 'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত...', নির্বাচনের আবহে কী ইঙ্গিত জিতের?
'শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত...', নির্বাচনের আবহে কী ইঙ্গিত জিতের?
Doraemon: 'ডোরেমন'-কে পৌঁছে দিয়েছিলেন গোটা বিশ্বে, অভিভাবকহীন হল নোবিতা-সিজুকারা! প্রয়াত বর্ষীয়ান পরিচালক
'ডোরেমন'-কে পৌঁছে দিয়েছিলেন গোটা বিশ্বে, অভিভাবকহীন হল নোবিতা-সিজুকারা! প্রয়াত বর্ষীয়ান পরিচালক
Hiraan Chatterjee: টিকিট পেলেন, তবে বদল হল কেন্দ্র! হিরণ বলছেন, 'এখন কোনও শুভেচ্ছাবার্তা নেব না'
টিকিট পেলেন, তবে বদল হল কেন্দ্র! হিরণ বলছেন, 'এখন কোনও শুভেচ্ছাবার্তা নেব না'

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget