এক্সপ্লোর

'Zara Hatke Zara Bachke': মা-ভাইয়ের সঙ্গে প্রেক্ষাগৃহে 'জরা হটকে জরা বঁচকে' দেখতে হাজির সারা আলি খান

Sara Ali Khan: লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি ইনদৌরের প্রেক্ষাপটে তৈরি এবং সেখানকার এক মধ্যবিত্ত পরিবারকে ঘিরে আবর্তিত হয়। প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি।

মুম্বই: প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সারা আলি খান (Sara Ali Khan) ও ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। প্রথম সপ্তাহান্তের (first weekend) পর ভালই ব্যবসা করেছে এই ছবি। আর এই সাফল্যের উদযাপন পরিবারের সঙ্গে করলেন অভিনেত্রী। মা অমৃতা সিংহ (Amrita Singh) ও ভাই ইব্রাহিমের (Ibrahim Ali Khan) সঙ্গে সেলফি তুলে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। 

'সপরিবার'-এ সিনেমা হলে সারা আলি খান

গত শুক্রবার, ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'জরা হটকে জরা বঁচকে'। এই ছবির হাত ধরে প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন সারা আলি খান ও ভিকি কৌশল। এই পারিবারিক ড্রামা ঘরানার ছবি ভালই ব্যবসা করছে প্রেক্ষাগৃহে।

রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবির কোলাজ পোস্ট করেছেন সারা। সেখানে দেখা যাচ্ছে মাঝে একটি সেলফি। সেখানে একপাশে রয়েছেন অভিনেত্রী অমৃতা সিংহ, মাঝে মেয়ে সারা আলি খান এবং অপর পাশে ভাই ইব্রাহিম আলি খান। এর সঙ্গে আরও দুটি ছবি, সেখানে হলভর্তি তাঁদের অনুরাগীরা দিয়েছেন পোজ। 

ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'রবিবার সপরিবারে কাটালাম প্রেক্ষাগৃহে।'


Zara Hatke Zara Bachke': মা-ভাইয়ের সঙ্গে প্রেক্ষাগৃহে 'জরা হটকে জরা বঁচকে' দেখতে হাজির সারা আলি খান

ছবি সৌজন্য: সারা আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি

প্রসঙ্গত, গতকাল ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ এই ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, 'এগজিবিটরদের মনে স্বস্তি এনেছে জরা হটকে জরা বঁচকে। প্রেক্ষাগৃহে ফিরছে হাউজফুল বোর্ড। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর আয় বৃদ্ধি নজরে পড়ল। সপ্তাহান্তে ২২ কোটির অধিক আয়ের দিকে নজর। মোটামুটি রিভিউ প্রাপ্ত ছবির জন্য ভালই আয়। শুক্রবার ৫.৪৯ কোটি টাকা, শনিবার ৭.২০ কোটি টাকা। মোট আয় ১২.৬৯ কোটি টাকা।'

আরও পড়ুন: World Environment Day: 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি

লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি ইনদৌরের প্রেক্ষাপটে তৈরি এবং সেখানকার এক মধ্যবিত্ত পরিবারকে ঘিরে আবর্তিত হয়। প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget