এক্সপ্লোর

Zubeen Garg: আশঙ্কাই সত্যি হল ! জেলের সামনে অভিযুক্তদের গাড়ি দেখেই জুতো-পাথর ছুড়লেন জুবিনের ভক্তরা

Zubeen Garg Death Probe:সেপ্টেম্বর মাসে আকস্মিক মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। ঘটনার দিন সিঙ্গাপুরে ছিলেন জুবিন। একটি ইয়ট পার্টি চলছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন এই ৫ অহমিয়া প্রবাসী।

Zubeen Garg: আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। অসমের বাকসা জেলার জেলে জুবিন গর্গের মৃত্যু তদন্তে গ্রেফতার করা ৫ অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় তৈরি হল চুরম বিশৃঙ্খল পরিস্থিতি। জুবিনের অকাল প্রয়াণের পর থেকেই ক্ষিপ্ত গায়কের ভক্ত, অনুরাগীরা। এই ৫ অভিযুক্তকে জেলে নিয়ে যাওয়ার সময় তাঁদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। অভিযোগ, বাকসা জেলের বাইরে অভিযুক্তদের গাড়ি দেখতে পেয়েই চটি, পাথর ছুড়তে শুরু করেন উন্মত্ত জনতার একাংশ। জেলের ভিতরে ঢুকে পড়ার চেষ্টাও করেন কিছু মানুষ। 

প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে আকস্মিক মৃত্যু হয়েছে গায়ক জুবিন গর্গের। ঘটনার দিন সিঙ্গাপুরে ছিলেন জুবিন। একটি ইয়ট পার্টি চলছিল। আর সেখানেই উপস্থিত ছিলেন এই ৫ অহমিয়া প্রবাসী। ওই পার্টিতে উপস্থিত থাকা মোট ১১ জন অহমিয়া প্রবাসীকেই সমন পাঠিয়েছিল অসম পুলিশের সিআইডি টিম। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৭ জন হাজির হয়েছেন তদন্তকারীদের সামনে। ২ জনকে সম্প্রতি পেশ করা হয়েছে অসম সিআইডি- র তদন্তকারী আধিকারিকদের সামনে। বাকি যাঁরা হাজিরা দেননি প্রথমবারের সমনে, তাঁদের পুনরায় সমন পাঠানো হয়েছে। অসমের বাকসা জেলায় মুশালপুরের কাছে নতুন একটি জেল তৈরি হয়েছে। এটি একটি জেলা কারাগার। এই জেলেই আপাতত থাকবে ৫ অভিযুক্ত। 

যে ৫ অভিযুক্তকে আজ বাকসা জেলার জেলে স্থানান্তর করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকুণ্ডু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, গায়কের তুতো ভাই এবং পুলিশ আধিকারিক সন্দীপন গর্গ এবং তাঁর দুই দেহরক্ষী নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য। এই ৫ অভিযুক্তর সিআইডি হেফাজত শেষ হওয়ার পরই তাঁদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পরবর্তীতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অভিযুক্তদের আদালতে পেশ করা হবে। 

এই ৫ অভিযুক্তর সিআইডি হেফাজত শেষ হওয়ার পর তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে একই সঙ্গে তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিল গুয়াহাটির ওই স্থানীয় আদালত। আর সেই কারণেই স্থির হয়েছিল যে জেলে কয়েদি কম সেখানেই এঁদের পাঠানো হবে। কারণ কয়েদিদের মধ্যে জুবিন গর্গের ভক্ত-অনুরাগীরা থাকতে পারে। আবেগের বশে তারা সাংঘাতিক কাণ্ড ঘটাতে পারে। সেই জন্যই বেছে নেওয়া হয়েছে কম কয়েদি থাকা বাকসা জেল। সূত্রের খবর, কয়েক মাস আগেই এই জেলের উদ্বোধন হয়েছে। তাই খুব বেশি কয়েদি নেই এই জেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget