এক্সপ্লোর

Zubeen Garg: সিঙ্গাপুরেই সব শেষ! সোশ্যাল মিডিয়ায় কয়েক ঘণ্টা আগের পোস্টে কী বলেছিলেন জুবিন গর্গ?

Zubeen Garg Death: ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্য তুলে ধরার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জুবিন গর্গ।

নয়াদিল্লি: সঙ্গীত জগতে ফের এক দুর্ঘটনায় এক নক্ষত্রপতন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়েই রিপোর্ট অনুযায়ী গুরুতর জখম হন অসমের কিংবদন্তি গায়ক তথা ইয়ুথ আইকন জুবিন গর্গ (Zubeen Garg)। তাঁকে তড়ঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন।

জুবিন সিঙ্গাপুরে North East Festival-এ অংশ নিতে গিয়েছিলেন। তিনদিনব্যাপী এই অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গীত, শিল্পকলাসহ, না না রীতিনীতিকে তুলে ধরা হয়। তাঁর অনুরাগীরা অনুষ্ঠানের প্রথম দিনেও তাঁর সুরেলা কন্ঠে গান শুনবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তবে তা আর হচ্ছে না। বলিউড থেকে টলিউড কাঁপানো গায়কের আওয়াজ চিরতরে স্তব্ধ হয়ে গেল।

তাঁর আকস্মিক মৃত্যুর ঠিক আগেরদিনই জুবিনের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে কাল থেকে সিঙ্গাপুরে শুরু হওয়া এই অনুষ্ঠানে সকলকে আসার আহ্বান জানিয়েছিলেন জুবিন। তাঁকে পোস্ট করা ভিডিওতে বলতে শোনা যায়, 'বন্ধুরা আমি জুবিন গর্গ, বলিউডের, অসমের। আমি সিঙ্গাপুরে আসছি আমাদের অনুষ্ঠান নিয়ে। এটা শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানও বটে। আমরা বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানটির আয়োজন করে থাকি। এবারে সিঙ্গাপুরকে বেছে নিয়েছি। আমি সেখানে থাকব, আমি পারফর্ম করব, তোমাদের সঙ্গে কথা বলব, তোমাদের সঙ্গে থাকব। অনেক ভালবাসা সিঙ্গাপুর।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zubeen Garg (@zubeen.garg)

সকলকে এই অনুষ্ঠানে আসার আহ্বান জানালেও, জুবিন এই অনুষ্ঠানে নিজেই আর পৌঁছতে পারলেন না। সকলকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। জুবিনের এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এক্স পোস্টে তিনি লিখেছেন, 'আজ অসম তাঁর নিজের প্রিয় ছেলেকে হারিয়ে ফেলল। আমি বাক্যহারা। অসমের জন্য জুবিন কী ছিল তা ভাষায় প্রকাশ করার নয়। অনেক তাড়াতাড়ি চলে গেল। এটা যাওয়ার বয়স নয়।'

গ্যাংস্টার ছবিতে 'ইয়া আলি', ক্রিশ ৩- 'দিল তু হি বাতা', পরাণ জায় জ্বলিয়া রে তে 'চোখের জলে ভাসিয়ে দিলাম'-র বিখ্যাত গানগুলির পিছনে ছিল তাঁরই গলা। তবে আর সেই গলায় নতুন কোনও গান শোনা যাবে না।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget