এক্সপ্লোর

Zubeen Garg: মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা, দ্বিতীয়বার জুবিনের ময়নাতদন্তের সিদ্ধান্ত অসম সরকারের

Zubeen Garg News: অসম সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার, অর্থাৎ আজ ফের একবার ময়নাতদন্ত করা হবে প্রয়াত সঙ্গীতশিল্পীর

কলকাতা: তাঁর মৃত্যু নিয়ে যেন এখনও ধোঁয়াশা, এখনও রহস্য। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg)। তাঁর মৃতদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে গুয়াহাটিতে। জুবিন গর্গকে শেষবারের মতো দেখার জন্য, গুয়াহাটির রাস্তায় মানুষের ঢল নেমেছিল। প্রয়াত শিল্পীর মৃতদেহ নিয়ে আসা হয়েছিল তাঁর বাড়িতেও। স্বামীকে শেষবারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। জুবিনের মৃতদেহ একদিনের জন্য সংরক্ষিত ছিল স্পোর্টস স্টেডিয়ামে। সেখানে অনুরাগীরা যাতে গায়ককে শেষবারের মতো দেখতে পান, সম্মান জানাতে পারেন, সেই কারণেই করা হয়েছিল এই ব্যবস্থা। তবে কীভাবে গায়কের মৃত্যু হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। 

অসম সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার, অর্থাৎ আজ ফের একবার ময়নাতদন্ত করা হবে প্রয়াত সঙ্গীতশিল্পীর। জুবিনের মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি তুলেছেন জুবিনের ফের একবার ময়নাতদন্ত করা হোক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি স্কুবা ডাইভিং-এর ভিডিও। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ বাংলা। তবে অনেকেই সেই ভিডিও দেখে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রকম। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন তাঁর মৃত্যুর কারণ নিয়ে। 

জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন একটি অনুষ্ঠান করতে। সেখানে গিয়ে স্কুবা ডাইভিং করতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শোনা যাচ্ছে, জুবিন নাকি ভয় পেতেন জলে, তাহলে কেন তিনি স্কুবা ডাইভিং করতে নামলেন? তাঁকে কি কেউ জোর করেছিল? জুবিন যে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন, সেখানে যথেষ্ট নিরাপত্তা ছিল তো? জুবিনের সঙ্গে একটা টিম গিয়েছিল সিঙ্গাপুর। সেখানে ছিলেন জুবিনের ম্যানেজার। তাঁর নামে এফআইআর দায়ের হয়েছিল। তবে জুবিনের স্ত্রী আবেদন করেন এই এফআইআর তুলে নেওয়ার জন্য। 

অসমের মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি দ্বিতীয়বার ময়না তদন্তের বিরোধী। তবে যেহেতু অনেকে প্রিয় গায়কের মৃত্যুর কারণ জানতে চান, যেহেতু অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, সেই কারণেই দ্বিতীয়বার ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে জুবিনের পরিবারের থেকে সম্মতি ও নেওয়া হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে, সঙ্গীতশিল্পীর শেষযাত্রা কবে এবং কোথায় হবে। ততক্ষণ পর্যন্ত সংরক্ষিত থাকবে দেহ। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে কোনও রকম রাজনৈতিক বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget