এক্সপ্লোর

Arindam Sil Suspended: অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ! পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স গিল্ড

Arindam Sil: এই বিষয়ে এবিপি আনন্দকে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় বলেন, 'ক'দিন ধরেই এই আলোচনা চলছিল এবং অবশেষে আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

পুরুষোত্তম পণ্ডিত ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আরজি কর কাণ্ডের আবহে (RG Kar News) এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হল পরিচালক অরিন্দম শীলকে (Arindam Sil Suspended)। এই বিষয়ে ডিরেক্টর্স গিল্ডের (Directors' Guild) সভাপতি সুদেষ্ণা রায় কী জানালেন? 

অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হলেন পরিচালক অরিন্দম শীল

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরাও। এই আবহেই এবার অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল টলিউডের অন্দরেই। এই অভিযোগের ভিত্তিতে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এই বিষয়ে এবিপি আনন্দকে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় বলেন, 'ক'দিন ধরেই এই আলোচনা চলছিল এবং অবশেষে আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। কারণ গুজবের ওপরে ভিত্তি করে তো কোনও সিদ্ধান্ত নিতে পারব না। কারণ যেহেতু আমরা প্রমাণ পেয়েছি তাই সর্বসম্মতিক্রমে আমরা ওঁর সদস্যপদ সাসপেন্ড করেছি যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটে যায় মানে নির্দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত। এই মুহূর্তে ওঁকে আমরা সাসপেন্ড করেছি এবং ওঁর কোনও কাজের জন্য আমরা দায়ী নই। নিজেকে অপরাধ থেকে মুক্ত না করা পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে, কারণ আমরা যৌন হেনস্থার অভিযোগ খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি।' প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদেও শিল্পীদের সঙ্গে পথে প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন অরিন্দম শীল। 

এই বিষয়ে অরিন্দম শীল বলেন, 'ডিরেক্টর্স গিল্ড আমার গিল্ড, যার ওপর আমার প্রভূত আস্থা ছিল। আজ আমি অবাক হয়ে যাচ্ছি, আমার গিল্ড আমার সঙ্গে একবারও কথা বলেনি, ওখান থেকে কেউ কিছু জানতে চায়নি। ওঁরা একটা আমার সই করা মহিলা কমিশনকে দেওয়া চিঠি পেয়েছে যার ভিত্তিতে আমাকে কোনও রকম প্রশ্ন না করে, আমার থেকে ক্ল্যারিফিকেশন না চেয়ে এটা ইস্যু করেন। এবং এই মেল সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়। আমি গতকাল যখন মহিলা কমিশনকে এই চিঠি দিই, সামনে সকলেই ছিলেন। আমি বারবার বলি যে আমি কিন্তু আমার বিবেকের কাছে খুব পরিষ্কার। আমি যখন শ্যুট করি তখন আমি অন্য মানুষ। আমি আমার কাজ নিয়ে এত প্যাশনেট, এটা কিছুই না। এটা কেবলমাত্র একটা শট ছিল। আমি আমার সমস্ত শিল্পীদের শট অভিনয় করে দেখিয়ে দিই, কারণ আমি নিজে অভিনেতা তাতে আমার সুবিধা হয়। শট বুঝিয়ে দেওয়ার আগেও জিজ্ঞেস করি ওই অভিনেত্রী কমফোর্টেবল কি না। তারপরে সাধারণ কথা হচ্ছে সেই ভিডিওও আছে। তারপরে শুনলাম এমন অভিযোগ এসেছে। আমি সেটা বলেওছি মহিলা কমিশনকে। আমি বলেছি অনিচ্ছাকৃতভাবে যদি খারাপ লেগে থাকে আমি অন্তর থেকে দুঃখিত। তখন আমাকে বলা হয় অভিনেত্রী চাইছেন 'অনিচ্ছাকৃত' শব্দটা লিখবেন না আর 'দুঃখিত'র জায়গায় 'ভুল' লিখুন। সেটাকেই পাবলিশ করে দেওয়া হল এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে সাসপেন্ডও করা হল।' পরিচালকের মন্তব্য, ফাঁসির আসামীকেও তো নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তাঁর ক্ষেত্রে এমনটা হয়নি বলেই দাবি পরিচালকের।

আরও পড়ুন: RG Kar News: 'আমাদের রাজ্যটা এত খারাপ ছিল না', আরজি কর কাণ্ডে সরব বিপ্লব চট্টোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget