এক্সপ্লোর

RG Kar News: 'আমাদের রাজ্যটা এত খারাপ ছিল না', আরজি কর কাণ্ডে সরব বিপ্লব চট্টোপাধ্যায়

Biplab Chatterjee: আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ, আন্দোলন। এই শহরের চোখে রাতে ঘুম নেই, শরীরে ক্লান্তি নেই। প্রত্যেকদিন বিচার চেয়ে একাধিক গোষ্ঠীর ডাকে হচ্ছে প্রতিবাদ মিছিল।

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar News) তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশেও। এবার এই প্রসঙ্গে সরব হলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় (Biplab Chatterjee)। 'আমাদের রাজ্যটা এত খারাপ ছিল না', মন্তব্য অভিনেতার।

আরজি কর কাণ্ডে সরব বিপ্লব চট্টোপাধ্যায়

'আমাদের রাজ্যটা এত খারাপ ছিল না। সন্দীপ ঘোষের এত বাড়ি, সম্পত্তি তো একদিনে হয়নি। সন্দীপ ঘোষের বাড়ি তো অনেক বছর আগে থেকে হচ্ছে, দেখতে পাননি? প্রতিবাদ অবশ্যই ভাল, এটা দরকার', মন্তব্য বিপ্লব চট্টোপাধ্যায়ের। অভিনেতা বলেন, 'এই যে সন্দীপ ঘোষ না কী! এদের কি আজকে বাড়ি হয়েছে? বাড়িটা তো অনেক বছর আগে থেকে হচ্ছে, দেখতে পাননি তিনি? জানতে পারেননি? তিনি কেন আটকাননি? কেন বলেননি? এদেরও লজ্জা নেই। একটা বাড়ি করতে তো সময় লাগে, বাড়ি করেই যাচ্ছে। যা পারছে খেয়েই যাচ্ছে। প্রতিবাদ হওয়া ভাল। এটা প্রয়োজন।' 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে প্রতিবাদ, আন্দোলন। এই শহরের চোখে রাতে ঘুম নেই, শরীরে ক্লান্তি নেই। প্রত্যেকদিন বিচার চেয়ে একাধিক গোষ্ঠীর ডাকে হচ্ছে প্রতিবাদ মিছিল। শনিবার বেলঘরিয়ায় প্রতিবাদে সামিল হন ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান সমর্থকরা। এদিন রথতলা মোড়ে তিন প্রধানের সমর্থকেরাই একসঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে জোর গলায় তুললেন আওয়াজ। প্রিয় ক্লাবের জার্সি পরে, ফ্ল্যাগ হাতে নিয়ে অগণিত সমর্থকরা শনিবার, ৭ সেপ্টেম্বর রাস্তায় নামেন। শুধু ক্লাবের সমর্থকেরা নন, বিভিন্ন মহলের কলাকুশলীরাও উপস্থিত ছিলেন এই প্রতিবাদ সভায়। কেউ ক্যানভাসে রং তুলির মাধ্যমে ছবি আঁকলেন, কেউ আবার গান, নাচের মাধ্যমে প্রতিবাদে মুখর হন। সেখানে অল্প বয়সী থেকে প্রবীণ নাগরিক সকলেই একসঙ্গে ন্যায়ের দাবিতে অবিচল। 

 

আরও পড়ুন: Alia Bhatt: 'কী করছেন আপনারা?' পাপারাৎজিদের ওপর হঠাৎ চটলেন আলিয়া, ভাইরাল ভিডিও

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে পুজো অনুদান না নেওয়ার কথা জানাল হুগলির আরও একটি ক্লাব। অনুদান নয়, বিচারের দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে হুগলির আরও চারটি ক্লাব পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। একই সঙ্গে আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে পুরস্কার ও সম্মান ফেরানোর তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget