এক্সপ্লোর

Fact Check : কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন ধোনির ?

MS Dhoni : এই ছবির বাস্তবতা সার্চ করে দেখা যায়, ২০২০ সালে ৫ অক্টোবর একটি প্রতিবেদনে এই ছবি ব্যবহার করে News 18।

নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) একটি ছবি সম্প্রতি ঘোরাঘুরি করছে অনলাইনে। তাতে দাবি করা হয়েছে, তিনি কংগ্রেসকে (Congress) ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, আইপিএলে (IPL) তাঁর দল চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সি গায়ে রয়েছেন মাহি। বাঁ হাঁতের তর্জনী আঙুল তুলে রয়েছেন। ফেসবুক পোস্টে সেই ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'কংগ্রেসকে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ধোনি ভাই। হাত চিহ্নে ভোট দিন।'

">

উপরের পোস্টটি দেখা যাবে এখানে এখানে

ধোনির মতো একজন কিংবদন্তির মতামত যথেষ্ট গুরুত্ব রাখে যুবসমাজে। কারণ, তিনি দেশের অন্যতম আইকন। কাজেই, এমন কোনও কিছু তিনি ইঙ্গিত করেছেন কি না, বা সত্যিই তিনি এমন কিছু বলতে চেয়েছেন কি না তা চেক করে দেখে NewsMobile । NewsMobile-এর ফ্যাক্ট চেকে উঠে এসেছে, সোশাল মিডিয়ায় এই দাবি মিথ্যা।

এই ছবির বাস্তবতা সার্চ করে দেখা যায়, ২০২০ সালে ৫ অক্টোবর একটি প্রতিবেদনে এই ছবি ব্যবহার করে News 18। তাতে উল্লেখ করা হয়, ধোনি তাঁর দলের সহ খেলোয়াড়দের সঙ্গে এক্স হ্যান্ডেলে CSK-র ৬০ লক্ষ ফলোয়ারে পৌঁছনোর সাফল্য উদযাপন করছেন। 

আরও দেখা গেছে, একই ছবি CSK-র অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ২০২০ সালে ৫ অক্টোবর পোস্ট করা হয়েছে। চেন্নাইয়ের এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “Nandri filled Thala Dharisanam as our Twitter fam becomes 6 Million Strong!”

NewsMobile টিম এটাও লক্ষ্য করে যে, ২০২০ সালেরই ৫ অক্টোবর এক্স হ্যান্ডেলে ভিডিও শেয়ার করেছে CSK। উপরে উল্লেখিত ওই মাইলফলক ছোঁয়ার সাফল্য উদযাপন করতে একে একে যোগ দেন অন্যান্য ক্রিকেটাররাও। বছরের পর বছর ধরে সমর্থন, প্রশংসা ও উৎসাহ দেওয়ার জন্য ফ্যানদের কৃতজ্ঞতা জানানো হয় ক্যাপশনে। 

কাজেই এটা বলা যায় যে, পুরনো এই ছবিটিকে মিথ্যা করে চলতে লোকসভা ভোটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। 

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে NEWSMOBILE এবং শক্তি কালেক্টিভের (Fact Check: Is Dhoni Advocating For Cong In ’24 Elections? Here’s The Truth) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget