এক্সপ্লোর

Fact Check: ভারতের রাফালকে ধ্বংস করেছে বলে উল্লাস ! কী চাপা দিতে চাইছে পাকিস্তান ?

PIB Fact Check: ভারতের 'অপারেশন সিঁদুর' শেষ হওয়ার খানিক পরেই এক্স হ্যান্ডলে পোস্ট ঘুরতে থাকে যেখানে দাবি করা হয় ভারতের মধ্যে ১৫টি জায়গায় পাল্টা আঘাত হেনেছে পাকিস্তানি সেনারা।

PIB Fact Check: গতকাল মধ্যরাতেই পাকিস্তানে এবং পাক-অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। দেশজুড়ে চলছে মকড্রিলের আবহ। পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি ধ্বংস করেছে ভারতের সেনারা। আর এই আবহে (Fact Check) পাকিস্তানি বেশ কিছু সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের সেনারা ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছে। 'অপারেশন সিঁদুর' সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে পাকিস্তানি সমাজমাধ্যম (India-Pakistan Tension) অ্যাকাউন্ট থেকে। এর সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানের সামরিক সংবাদমাধ্যম শাখা। ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তানিদের এই দাবি সম্পূর্ণ মিথ্যে।

ভারতের 'অপারেশন সিঁদুর' শেষ হওয়ার খানিক পরেই এক্স হ্যান্ডলে পোস্ট ঘুরতে থাকে যেখানে দাবি করা হয় ভারতের মধ্যে ১৫টি জায়গায় পাল্টা আঘাত হেনেছে পাকিস্তানি সেনারা। অন্য আরেকটি পোস্টে দেখা যায় পাকিস্তানি বায়ুসেনারা শ্রীনগর বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, এমনকী এর সঙ্গে ভারতীয় সেনার ব্রিগেড হেডকোয়ার্টার ও যুদ্ধবিমানও ধ্বংস করেছে পাকিস্তানি সেনারা। এই ধরনের বেশ কিছু পোস্ট এমন কিছু কিছু অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে যাদের অনুরাগী সংখ্যা অনেক বেশি। এই ধরনের অ্যাকাউন্টগুলি আগে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের সঙ্গে যুক্ত ছিল। যদিও প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এই দাবির সমর্থনে কোনও স্যাটেলাইট ছবি বা ভিডিয়ো প্রকাশ্যে আসেনি।  

প্রেস ইনফরমেশন ব্যুরো আজ বুধবার ৭ মে অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে সমাজমাধ্যমের পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে যে পাকিস্তান ভারতের ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে। এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। পোস্টের ক্যাপশনে পিআইবি জানিয়েছে যে এই ধরনের যাচাই না করা তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে, সঠিক তথ্যের জন্য শুধুমাত্র ভারত সরকারের সরকারি উৎসের উপরে নির্ভর করা দরকার।

পিআইবি ফ্যাক্ট চেক পোস্টে স্পষ্ট জানিয়েছে, 'প্রো-পাকিস্তানি হ্যান্ডলের দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োতে ভুয়ো দাবি করা হয়েছে যাতে পাকিস্তানি বিমানবাহিনী নাকি শ্রীনগর বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ভিডিয়ো আদপে পুরনো, এমনকী ভারতেরও নয়। ২০২৪ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে যে দ্বৈরথ চলেছিল, তার ছবি।'

ভুয়ো অ্যাডভাইজরি জারি 

ইতিমধ্যে সমাজমাধ্যমে ভারতের মকড্রিলের আবহে ছড়িয়ে পড়েছে একটি অ্যাডভাইজরি বা নির্দেশিকা। যেখানে উল্লেখ করা হয়েছে যুদ্ধ পরিস্থিতি হলে মানুষকে কী কী করতে হবে। এর মধ্যে সঙ্গে নগদ ৫০ হাজার টাকা রাখা, বিদ্যুৎ সংযোগের বিকল্প ব্যবস্থা, জ্বালানিসহ একটি যানবাহন সঙ্গে রাখার কথা জানানো হয়। এই নির্দেশিকা ভুয়ো, বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 
Fact Check: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget