এক্সপ্লোর

Fact Check: ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ধ্বংস করেছে পাকিস্তান ! ভাইরাল ছবির আড়ালে কোন সত্য লুকিয়ে ?

PIB Fact Check: ভারতের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং ভারতের সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে বহু পাকিস্তানি সমাজমাধ্যম ভুল তথ্য প্রচার করে চলেছে।

PIB Fact Check: একের পর এক ভুয়ো তথ্য ছড়িয়ে চলেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম, সমাজমাধ্যমে পরপর নানা বিষয়ে ভুয়ো তথ্য প্রচারিত হতে থাকছে যেন মনে হচ্ছে এই অতর্কিত হামলার সময়ে পাকিস্তানি সেনাও (Fact Check) যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাকে। অপারেশন সিঁদুর-এ ভারতীয় সেনারা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

ভারতের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং ভারতের সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে বহু পাকিস্তানি সমাজমাধ্যম ভুল তথ্য প্রচার করে চলেছে, আর এই ভুয়ো তথ্য প্রচার রোধ করতে তৎপর হয়ে উঠেছে ভারত। সম্প্রতি পাকিস্তানি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে যে ভারতের বায়ুসেনার একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং এই ছবি ঘিরে দাবি করা হচ্ছে যে এই অপারেশন সিঁদুর চলাকালীনই পাকিস্তান এই হেলিকপ্টার ধ্বংস করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে ফ্যাক্ট চেক ডেস্ক জানিয়েছে এই ছবি ও ভিডিয়োগুলি আদপে পুরনো। জম্মু কাশ্মীরের বুড়গমের কাছে Mi-17 V5 হেলিকপ্টার ভেঙে পড়েছিল বেশ কয়েক বছর আগে। নিয়মমাফিক অভিযানে গিয়েছিল এই হেলিকপ্টারটি। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বুড়গমের কাছে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যারা এই হেলিকপ্টারে ছিলেন সেই সময়য়, গুরুতরভাবে আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি প্রো-পাকিস্তানি সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে যে পাকিস্তান একটি ভারতীয় ড্রোনও আটক করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক জানিয়েছে যে পাকিস্তান-ভিত্তিক সমাজমাধ্যম হ্যান্ডলগুলি একটি পুরনো ছবি শেয়ার করেছে যেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের গুজরানওয়ালায় পড়ে থাকা একটি ইউএভিকে আটক করেছে পাকিস্তানি সেনারা।

প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে যে অপারেশন সিঁদুর সম্পর্কে জানানো হচ্ছে একটি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়েছে এবং পাকিস্তানিরা ধ্বংস করেছে। সমস্ত পাকিস্তানি সমাজমাধ্যম অ্যাকাউন্টে পুরনো ভিডিয়ো পোস্ট করা হচ্ছে, এই ভিডিয়োগুলিকে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে।  

এর আগেও ভুয়ো তথ্য ছড়িয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম যে অপারেশন সিঁদুরের পরে ভারতের ১৫টি জায়গায় পাল্টা আঘাত হেনেছিল পাকিস্তানি সেনা। তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয় যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানিরা দাবি করছিল যে শ্রীনগরের বিমানবন্দরের কাছে ভারতীয় সেনার ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংস করেছে তারা, এই তথ্যও সম্পূর্ণ মিথ্যে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget