এক্সপ্লোর

Fact Check: জাতীয় সঙ্গীত চলাকালীন চেয়ারে বসে রয়েছেন মোদি? ভাইরাল ভিডিওর সত্যতা কী?

ভিডিওতে, অমিত শাহ, জেপি নাড্ডা, নবীন পট্টনায়কের মতো আরও অনেক নেতাকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যায়। ভিডিওর শুরুতে জাতীয় সঙ্গীতের সুর শোনা যাচ্ছে এবং সব নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ওড়িশায় শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চেয়ারে বসেছিলেন? এই দাবি করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শেয়ার করা সেই ভিডিওর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। 

ভিডিওতে, অমিত শাহ, জেপি নাড্ডা, নবীন পট্টনায়কের মতো আরও অনেক নেতাকে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে দেখা যায়। ভিডিওর শুরুতে জাতীয় সঙ্গীতের সুর শোনা যাচ্ছে এবং সব নেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড পর, প্রধানমন্ত্রী জনসাধারণের সামনে নমস্কার করেন এবং চেয়ারে বসেন। এটা দেখে কয়েকজন তাঁকে উঠে দাঁড়াতে বলেন। 

সোশ্যাল মিডিয়ার ইউজাররা বলছেন যে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিলেন। X-এ ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করতে গিয়ে এক ইউজার লিখেছেন, “বসতে এত তাড়া যে জাতীয় সঙ্গীতও শেষ হয়নি এবং ক্ষমতার উন্মাদনায় যে মানুষটি চেয়ারকেই সবকিছু মনে করেছিল”। এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ মানুষ এই ভিডিওটি দেখেছেন। ফেসবুকেও একই দাবি করা ভিডিও শেয়ার করা হয়েছে। 

একটি পোস্টের আর্কাইভ সংস্করণ এখানে দেখা যাবে। 


Fact Check: জাতীয় সঙ্গীত চলাকালীন চেয়ারে বসে রয়েছেন মোদি? ভাইরাল ভিডিওর সত্যতা কী?

আজ তক ফ্যাক্ট পরীক্ষায় দেখা গেছে যে ভিডিওটি নিয়ে একটি বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই বসেছেন প্রধানমন্ত্রী মোদি। 

এই ভিডিওটির আসল সত্যটি কী? 

মোহন চরণ মাঝি ১২ জুন ২০২৪-এ ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আজ তকের ইউটিউব চ্যানেলে শপথ অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিও পেয়েছি। ভাইরাল ভিডিওর অংশটি ২৩ মিনিট নাগাদ দেখা যায়।

জাতীয় সঙ্গীত চলাকালীন প্রধানমন্ত্রী মোদি সমস্ত নেতাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর তিনি জনতার সামনে নমস্কার জানিয়ে বসেন। তার সঙ্গে আরও কয়েকজন নেতাও নিজ নিজ চেয়ারে বসেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই অন্য সুর বাজতে শুরু করে, যার জন্য কয়েকজন নেতা প্রধানমন্ত্রী মোদিকে দাঁড়াতে বলেন এবং তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ান।

আজ তকের ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে যে জাতীয় সঙ্গীতের পরে ওড়িশার রাজ্য সঙ্গীত "বন্দে উৎকল জননী" এর সুর বাজানো হয়েছিল। অনুষ্ঠানের ভিডিওতে আরও দেখা যায়, জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী সব নেতার সঙ্গে দাঁড়িয়ে ছিলেন এবং জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরই তিনি বসেন।

মোহন চরণ মাঝি ওড়িশার ভুবনেশ্বরে দুই ডেপুটি সিএম এবং ১৩ জন মন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন । এই সময় অনেক বিজেপি নেতা, বহু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও এসেছিলেন। ওড়িশায় প্রথমবারের মতো বিজেপি সরকার গঠিত হয়েছে।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে আজ তক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget