এক্সপ্লোর

Fact Check: শপথগ্রহণে মেজাজ হারালেন চন্দ্রবাবু! ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন চন্দ্রবাবু নাইডু। আবার লোকসভা নির্বাচনেও ২৫টি আসনের মধ্যে ১৬টি আসনে পেয়েছে টিডিপি।

নয়াদিল্লি: সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর একটি পুরনো ভিডিও। টিডিপি (TDP) নেতার ওই ভিডিও শেয়ার করে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করছেন, NDA সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি মেজাজ হারিয়েছেন। এই ভিডিওর সত্যতা যাচাই করে বুম। তাতে দেখা যায়, ভিডিও সম্পর্কে যে দাবি করা হচ্ছে তা বিভ্রান্তিকর। ভাইরাল হওয়া ভিডিও ২০২১ সালের নভেম্বর মাসের। ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সেই সময় অন্ধ্রপ্রদেশ বিধানসভা ত্যাগ করেছিলেন চন্দ্রবাবু। 

চলতি বছর লোকসভা নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়েছে। যার মধ্যে অন্ধ্রপ্রদেশ অন্যতম। সেরাজ্যে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন চন্দ্রবাবু নাইডু। আবার লোকসভা নির্বাচনেও ২৫টি আসনের মধ্যে ১৬টি আসনে পেয়েছে টিডিপি। নির্বাচনের আগে বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত NDA জোটকেই সমর্থন করে চন্দ্রবাবু নাইডুর দল। গত ৯ জুন রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, চন্দ্রবাবু তেলেগু ভাষায় কথা বলছেন। ওই ভিডিওর ক্যাপশনে হিন্দিতে লেখা হয়েছে, "এনডিএ গাঁটবন্ধন সরকারের শপথ গ্রহণের আগে নাইডুজি খুব রেগে আছেন।" 

ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন এক ফেসবুক ইউজ়ার। তিনি লিখেছেন, "ভাগ বাটোয়ারা নিয়ে গুঁতো গুঁতি শুরু হয়েগেছে… মোদি মন্ত্রীসভায়...।"

Fact Check: শপথগ্রহণে মেজাজ হারালেন চন্দ্রবাবু! ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?

পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে

তথ্য যাচাই

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করতে বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে। ভি৬ নিউজ তেলেগুর ইউটিউব চ্যানেলে এই ভাইরাল ভিডিও দেখা যায়। ৫০ সেকেন্ডের ওই ভিডিও আপলোড করা হয় ২০২১ সালের ১৯ নভেম্বর। ভিডিও সম্পর্কে লেখা হয়, "চন্দ্রবাবু নাইডুর চাঞ্চল্যকর সিদ্ধান্ত অন্ধ্রপ্রদেশ বিধানসভায়।"

ভিডিওটি দেখুন এখানে

বিষয়টি আরও বিশদে জানতে সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে সার্চ করে বুম। তাতে দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। 

Fact Check: শপথগ্রহণে মেজাজ হারালেন চন্দ্রবাবু! ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?

১৯ নভেম্বর ২০২১-এ প্রকাশিত হয় ওই প্রতিবেদন। যা থেকে জানা যায়, ওই ঘটনা অন্ধ্রপ্রদেশ বিধানসভার। বিধানসভা বেরিয়ে আসতে আসতে চন্দ্রবাবু প্রতিজ্ঞা করেন ক্ষমতায় ফিরলে তবেই তিনি ফের বিধানসভায় ঢুকবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই ঘটনার পর সাংবাদিক বৈঠক হয়। সেই সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়েন টিডিপি নেতা। তাঁর অভিযোগ ছিল, শাসকদল ওয়াইএসআর কংগ্রেস লাগাতার অপমান করছে। সেই অপমান তিনি জনগণের জন্য সহ্য করেছেন বলেও উল্লেখ করেন। কিন্তু তাঁর স্ত্রী ভুবনেশ্বরীকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য করার জেরেই তিনি বিধানসভা ত্যাগ করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর অভিযোগ অস্বীকার করেন এবং বলেন তিনি নাটক করছেন।

প্রতিবেদনটি দেখুন

শক্তি কালেক্টিভের অংশ হিসেবে বুম-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুবাদিত এবং অনুলিখিত।

আরও পড়ুন: Fact Check: একই ভোটের ব্যবধানে হার চার প্রার্থীর! সত্যি কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget