এক্সপ্লোর

Fact Check : মোদিকে 'শান্তির দূত' বলে রাহুলের সমালোচনা সিপিএম নেত্রী সুভাষিণী আলির ? সত্যিটা কী

Loksabha Election 2024: দেখা যাচ্ছে, এক বৃদ্ধ মহিলা রাহুল গান্ধীর সমালোচনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'শান্তির দূত' বলে বর্ণনা করছেন।

কলকাতা : চলছে লোকসভা ভোট। এর মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ মহিলা রাহুল গান্ধীর সমালোচনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'শান্তির দূত' বলে বর্ণনা করছেন। ভিডিওর এই মহিলা সিপিএম নেত্রী সুভাষিণী আলি বলে দাবি করেছেন অনেকেই। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে। কিন্তু, আদৌ কি ওই মহিলা সুভাষিণী আলি ?

ভিডিওয় দেখা গেছে, হিন্দিতে ওই মহিলা বলছেন, "যদি দেশের উন্নতি চান তাহলে দয়া করে, রাহুল গান্ধীর উল্লেখ করবেন না। ওঁর রাজনীতি এবং দেশ নিয়ে জ্ঞানের অভাব আছে।" এর পাশাপাশি মোদির প্রশংসা করে তিনি বলেন, "দেশকে বাঁচাতে হলে মোদিকে ভোট দেওয়া উচিত। উনি গোটা দেশটাকে চালাচ্ছেন, ওঁর কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। উনি গোটা দুনিয়াজুড়ে যে যুদ্ধ হচ্ছে তা থেকে আমাদের বাঁচাচ্ছেন। আমি তো মনে করি, উনি শান্তির দূত।"    

এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওয় লেখা হয়েছে, "দয়া করে @SubhashiniAli ভোটে কী অগ্রাধিকার দিচ্ছেন তা শুনুন (মনে হচ্ছে উনিই বলেছেন)। জনগণকে উনি এই উপদেশ দিয়েছেন। সকলকে অনুরোধ করা হচ্ছে ভোট দিন এবং ভারতের স্বার্থে বুদ্ধি করে ভোট দিন।" 

সংশ্লিষ্ট প্রতিবেদনটি যখন Logically Facts-এ লেখা হয়, তখন ভিডিওটির ভিউ ছিল ২৬ হাজার। একই দাবি করে অনেক ফেসবুক ব্যবহারকারীও ক্লিপটি শেয়ার করেছেন। যদিও অনুসন্ধানে উঠে এসেছে, ভাইরাল ক্লিপের মহিলাকে ভুল পরিচয়ে শনাক্ত করা হয়েছে। উনি সিপিএম নেত্রী সুভাষিণী আলি নন।

কী উঠে এসেছে অনুসন্ধানে ?

ভাইরাল ভিডিওটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, মাইক্রোফোনে "99 Khabar" লোগো রয়েছে। তার ভিত্তিতে গুগল সার্চ করা হয়। ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও মেলে। চ্যানেলের দীর্ঘ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেটা এবছর ২৯ জানুয়ারি আপলোড করা হয়েছিল। হিন্দিতে যার শিরোনাম দেওয়া। যার অনুবাদ করলে দাঁড়ায়, "Why are beautiful girls angry with Rahul Gandhi? Modi vs Rahul Gandhi Public Opinion. Lok Sabha Election 2024". একই মহিলাকে ৬:৫৫ থেকে ৮:০০ মিনিটের মধ্যে নিজের মতামত দিতে দেখা গেছে। 

 একই সংস্থা 99 Khabar-এর জন মতামত নেওয়া অপর একটি ভিডিওয় একই মহিলাকে দেখা গেছে। যেটা এ বছরই ১২ মার্চ ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এখানেও তাঁকে মোদিকে প্রশংসা করতে শোনা গেছে।

যদিও এই মহিলার নাম বা পরিচয় কিছুই ভিডিওয় উল্লেখ করা হয়নি। এটা যদি সিপিএম নেত্রী সুভাষিণী নেত্রীর মতামত হত তাহলে তা নিশ্চিতভাবেই ইউটিউব ভিডিওয় রিপোর্ট করা হত। অন্য সংবাদ মাধ্যমও তা কভার করত। কিন্তু, এমন কোনও প্রতিবেদন পাওয়া যায়নি, যেখানে সিপিএম নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছেন। তবে, ভিডিওয় দেখতে পাওয়া মহিলার সঙ্গে সুভাষিণী আলির কিছুটা সাদৃশ্য প্রাথমিক দৃষ্টিতে পাওয়া যেতে পারে। ভাল করে দেখলে অবশ্য সত্যটা পরিষ্কার হয়ে যাবে।

এর পাশাপাশি ভাইরাল ক্লিপের মহিলার আওয়াজের সঙ্গে সিপিএম নেত্রীর পুরনো সাক্ষাৎকারের আওয়াজ তুলনা করে দেখা হয়। তাতে গলার স্বর, আওয়াজে পার্থক্য লক্ষ্য করে গেছে।

সবথেকে বড় ব্যাপার, এই চর্চার মধ্যেই সুভাষিণী আলি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এনিয়ে বিবৃতি জারি করেছেন। তিনি লিখেছেন, "এটা একটা জাল ভিডিও যাতে আমার নাম আসছে। কিন্তু, এটা আমি নই। আমার আওয়াজও নয়। আমার মতামতও নয়। এটা আমি নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়েছি। দেখা যাক, ওরা কী করে।"

কাজেই সংশ্লিষ্ট মহিলা সুভাষিণী আলি বলে যে দাবি তোলা হয়েছে তা সর্বৈব মিথ্যা।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের (Fact Check : No, this video does not show CPI(M) leader Subhashini Ali criticizing Rahul Gandhi ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget