এক্সপ্লোর

Fact Check: ৫০০ টাকার পুরনো নোট বদলে 'নতুন নিয়ম' জারি রিজার্ভ ব্যাঙ্কের? খবর নিয়ে চাঞ্চল্য!

কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়া নোট বদলানোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে।

কলকাতা: ২০১৬’র ৮ নভেম্বর রাত ৮টায়, গোটা দেশ থেকে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। তারপর বেশ কিছুদিন, চূড়ান্ত ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। এটিএমের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চলে অপেক্ষা। ডিমনিটাইজেশনের এত বছর পরও এই নোট বদল নিয়ে নানা সময় নানা খবর উঠে আসে।  

সম্প্রতি এমনই একটি খবর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বলা হচ্ছিল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫০০ এবং ১০০০ টাকার পুরোনো নোট বদলে নতুন নিয়ম এনেছে। বছর দুয়েক আগেই আরবিআই গভর্নর জানিয়ে দিয়েছিলেন, ৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।

বর্তমানে এই নোট বদলের নিয়মের খবরটি চাঞ্চল্য সৃষ্টি করছে। কিছু সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়া নোট বদলানোর জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। কিন্তু পিআইবি ফ্যাক্ট চেক-এর তরফে বলা হয়েছে-এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যে। RBI এমন কোনও ঘোষণা করেনি!                   

ফ্যাক্ট চেক-এ এও বলা হয়েছে, আর্থিক নিয়মকানুন এবং নোট সম্পর্কিত ঘোষণার জন্য RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটই একমাত্র নির্ভরযোগ্য উৎস। যাচাইকৃত তথ্যের জন্য, ভিজিট করুন- https://rbi.org.in

সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল। এর পর ৫০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেবে রিজ়ার্ভ ব্যাঙ্ক এমনও খবর ছড়ায়। তবে বাজারে আবার ১০০০ টাকার নোট ফিরিয়ে আনা হবে বলেও জল্পনা শুরু হয়েছিল, যদিও ৫০০ ও ১০০০ এর নোট নিয়ে যে খবর বাজারে ছড়িয়ে পড়ছে, তা ভুয়ো খবর এমনই দাবি করা হয়েছে। 

এও বলা হয়েছে, কখনও যাচাই না করা মেসেজ ফরোয়ার্ড করবেন না। সতর্ক থাকুন এবং শুধুমাত্র বিশ্বস্ত সরকারী উৎস থেকে তথ্য শেয়ার করুন। 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget