এক্সপ্লোর

Lok Sabha Election 2024: জলন্ধরের কলকাতা কানেকশন! ভোটের মুখে মোদির পুরনো ভিডিওয় বিভ্রান্তি

Fact Check: জলন্ধরে মোদির সভা বলে দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে শেয়ারও করেছে। কিন্তু সেটি কি ঠিক?

কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) শেষ দফা বাকি রয়েছে। তার আগে জলন্ধরে সভা ছিল নরেন্দ্র মোদির (PM Modi)। ওই দফায় সারা দেশে মোট ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে, তার মধ্যে ১৩টি আসন পঞ্জাবে। লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার আগে ২৪ মে জলন্ধরে জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)।   

X প্ল্যাটফর্মে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিড়ের দিকে তাকিয়ে হাত নাড়ছেন। সেখানে দেখা যাচ্ছে মোদির জনসভায় উপচে পড়েছে ভিড়। ওই জনসভা জলন্ধরে হয়েছে বলে ওই পোস্টে দাবি করা হয়েছে।   

এই ভিডিও (Fact Check) একাধিক নেটিজেন তাঁদের X হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাদের মধ্যে অন্যতম  X user @Pb08Waleee. যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভিডিওর উপর একটি টেক্সট লেয়ার রয়েছে- সেখানে লেখা “Good Job Jalandhar. Modi Rally Pap ground Jalandhar” 

এই পোস্ট এখানে দেখা যাবে

ফ্যাক্ট চেক/ ভেরিফিকেশন

আমরা এই ভিডিওর একটি ছোট দৈর্ঘের ভিডিও খুঁজে পেয়েছি। যা নরেন্দ্র মোদির X হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছিল। ২০১৯ সালের ৩ এপ্রিল ওই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানেই লেখা ছিল- কলকাতায় মোদির রোড-শো ছিল ওটি। ওই একই ভিডিও শেয়ার করা হয়েছিল বিজেপির X হ্যান্ডেল থেকেও- সেখানেও লেখা ছিল ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিটিং সেটি।

Lok Sabha Election 2024: জলন্ধরের কলকাতা কানেকশন! ভোটের মুখে মোদির পুরনো ভিডিওয় বিভ্রান্তি

এর আগে এই ভিডিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জলপাইগুড়ির, ম্যাঙ্গালোরের এবং কচ্ছ্বের সভার ভিডিও বলেও শেয়ার করা হয়েছিল। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর এই ভুয়ো খবর সামনে আনে Newschecker. ওই খবরটি এখানে রইল। অতএব ২০১৯ সালের কলকাতার ভিডিওটি জলন্ধরে মোদির সভার ভিডিও বলে দাবি করা হচ্ছিল। 

শক্তি কালেক্টিভের অংশ হিসেবে newschecker-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি এবিপি লাইভ বাংলা কর্তৃক অনুলিখিত ও অনুবাদিত করে প্রকাশিত।

এখানে পড়ুন আসল প্রতিবেদনটি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: UPSC CDS 2024 Recruitment: সরকারি চাকরির সুযোগ! UPSC CDS-এ আবেদন করতে পারবেন আপনি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget