এক্সপ্লোর

UPSC CDS 2024 Recruitment: সরকারি চাকরির সুযোগ! UPSC CDS-এ আবেদন করতে পারবেন আপনি?

UPSC CDS 2024 Application: একাধিক বিভাগে রয়েছে শূন্যপদ। এক একটি বিভাগের জন্য এক একরকম যোগ্যতামান প্রয়োজন। রইল বিস্তারিত।

কলকাতা: ভারতীয় সেনায় চাকরির বড়সড় সুযোগ। বিজ্ঞপ্তি জারি হয়েছে ২০২৪ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশনের। UPSC-এর ওয়েবসাইটে UPSC CDS 2024-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর বিভিন্ন বাহিনীতে ভর্তি হওয়ার (Recruitment News) সুযোগ রয়েছে এই পরীক্ষার মাধ্য়মে।

সারা দেশে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, ন্যাভাল অ্যাকাডেমি, এয়ারফোর্স উইং এবং অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে ভর্তির সুযোগ মিলবে এই পরীক্ষায় সফল হলে। শুরু হয়েছে ফর্মফিলাপ (UPSC CDS 2024 Recruitment)।

ফর্ম জমা দেওয়ার সময়:
চলতি বছরের ১৫মে থেকে ৪জুন পর্যন্ত UPSC CDS 2024- এর ফর্ম জমা দেওয়ার সময়সীমা। পুরুষ ও নারী দুজনেই এর জন্য আবেদন করতে পারবেন।  

মোট শূন্যপদ:
বিজ্ঞপ্তি অনুযায়ী UPSC CDS 2024-এ এবার শূন্যপদ ৪৫৯টি রয়েছে। বিভিন্ন ভাগে বিভক্ত রয়েছে এই শূন্যপদগুলি।

ইন্ডিয়া মিলিটারি অ্যাকাডেমি, দেহরাদূন 
(Indian Miliraty Academy, Dehradun)
১০০টি শূন্যপদ

ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, এঝিমালা (Indian Naval Academy, Ezhimala)
৩২টি শূন্যপদ

এয়ারফোর্স অ্যাকাডেমি, হায়দরাবাদ (Air Force Academy, Hyderabad)
৩২টি শূন্যপদ

অফিসার্স ট্রেনিং অ্য়াকাডেমি, চেন্নাই -পুরুষ (Officers Training Academy, Chennai)
২৭৬টি শূন্যপদ

অফিসার্স ট্রেনিং অ্য়াকাডেমি, চেন্নাই -স্ত্রী (Officers Training Academy, Chennai)
১৬টি শূন্যপদ

আবেদন করার যোগ্যতা: নির্দিষ্ট সার্ভিসের জন্য নির্দিষ্ট যোগ্যতামান থাকা আবশ্যক

IMA ও Officers Training Academy
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকস্তর বা সমতুল স্তরে পাশ করে থাকতে হবে 

Indian Naval Academy
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সমতুল স্তরে পাশ করে থাকতে হবে

Air Force Academy
স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গেই দ্বাদশ স্তরে পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি 

বয়য়সীমা:
সর্বনিম্ন ২০ বছর বয়স থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়স পর্যন্ত হয়ে থাকতে হবে। অর্থাৎ আবেদনকারীকে ২০০১-এর ২ জুলাইয়ের আগে জন্মালে হবে না, ২০০৫-এর ১ জুলাইয়ের পরে জন্মালে হবে না। 

প্রথমে লিখিত পরীক্ষা হবে। তাতে সফল হলে ডাকা হবে ইন্টারভিউয়ে। তার উপর ভিত্তি করেই তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা। তফসিলি জাতি, তফসিলি জনজাতি এবং মহিলা প্রার্থীদের ছাড়া বাকিদের পরীক্ষার ফি দিতে হবে ২০০টাকা। 

গুরুত্বপূর্ণ দিন: 
আবেদন শুরুর দিন: ১৫ মে
আবেদন জমা দেওয়ার শেষ দিন: ৪ জুন
পরীক্ষা হবে: ১ সেপ্টেম্বর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ফুঁসছে নদী, বাড়ছে হাওয়ার দাপট! রেমাল-বিপদ রুখতে সুন্দরবনে তুঙ্গে প্রস্তুতি

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget