এক্সপ্লোর

PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  

PIB Fact Check : খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) দেখা যাচ্ছে এই বিষয়ে প্রচার করতে। আপনিও কি পেয়েছেন এমনই এক ভিডি়য়ো ? 

 

PIB Fact Check : পুরনো দিনের কয়েন থাকলেই লাখপতি হবেন আপনি ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিয়ো। যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) দেখা যাচ্ছে এই বিষয়ে প্রচার করতে। আপনিও কি পেয়েছেন এমনই এক ভিডি়য়ো ? 

কী দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিয়োতে
সম্প্রতি লাখপতি হওয়ার এই ভিডিয়োতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী মোদিকে। যেখানে মোদিকে বলতে শোনা যাচ্ছে, সরকার পুরনো কয়েনের একটা প্রদর্শনী করতে চলেছে। এখানে যে কেউ চাউলে বাড়ির পুরেনা কয়েন নিয়ে আসতে পারেন। সরকার সেই ক্ষেত্রে তাদের থেকে সরাসরি পুরনো কয়েন কিনে নেবে। তার পরিবর্তে কয়েনের গুরুত্ব অনুযায়ী বিক্রেতাকে ৫-১০ লাখ টাকা দেবে সরকার।

কোন কোন কয়েন দেখানো হয়েছে ভিডিয়োতে
এই ফেক ভিডিয়োতে দেখানো হয়েছে, পুরনো ৫ ও ১০ টাকার কয়েন। এই কয়েনগুলির পিছনে মা বৈষ্ণদেবীর ছবি রয়েছে। এই ভিডিয়ো দেখেই অনেকে বৈষ্ণদেবীর ছবি থাকা কয়েন সংগ্রহ করতে শুরু করেছেন। যদিও সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো ফাঁস করে দিয়েছে এই ভিডিয়োর সত্যতা।  

ভিডিয়ো নিয়ে মুখ খুলেছে সরকার
সম্প্রতি প্রধানমন্ত্রীর এই ভাইরাল ভিডিয়ো নিয়ে বার্তা দিয়েছে সরকার। যেখানে এক্স হ্যান্ডেলে সরকারের তরফে বিবৃতি দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। সরকারি এই সংস্থা জানিয়েছে, এই ভিডিয়োটি সম্পূর্ণ একটি ভুয়ো ভিডিয়ো। যেখানে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে ব্যবহার করে লোকের বিশ্বাস অর্জনের চেষ্টা করা হয়েছে। PIB-র ফ্য়াক্ট চেক টিম জানিয়েছে, এটি পুরোপুরি একটি ভুয়ো ভিডিয়ো। এই ভিডিয়ো ডিজিটালি কারচুপি করে তৈরি করা হয়েছে।

বেকারদের জন্য় ২৫০০ করে দেবে কেন্দ্র

সম্প্রতি এই ধরনের আরও ভুয়ো ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখানো হয়েছে, বেকার যুবকদের আর্থিকভাবে সক্ষম করতে নতুন স্কিম এনেছে কেন্দ্রীয় সরকার (Govt Schemes)। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই মেসেজ। যেখানে বলা হচ্ছে বেকারদের জন্য় ২৫০০ করে দেবে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে আপনার কাছেও এসেছে এই মেসেজ। এবার এই স্কিম নিয়ে মুখ খুলল সরকার। 

কী বলা হচ্ছে এই পোস্টে
এই সোশ্য়াল মিডিয়া পোস্ট খুললেই আপনি দেখতে পাবেন, সেখানে লেখা রয়েছে বেকার ভাতা হিসাবে ২৫০০ টাকা করে দেবে সরকার। আপনিও যদি সুবিধা নিতে চান, তবে এখনই আবেদন করুন। কয়েক সেকেন্ডের এই ভিডিয়োরে ছবিতে পিছনে যুব সমাজের ছবি দেওয়া হয়েছে। সামনে থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। 

এই স্কিমের বিষয়ে কী বলছে সরকার
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এই খবর। যার ফলে সরকারও এই নিয়ে মুখ খুলেছে । রবিবারই সরকারের তরফে এই নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়ায় সরকারের তরফে এই বিষয় নিয়ে বলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। কেন্দ্রীয় সরকার বলছে, এই ধরনের কোনও স্কিম চালাচ্ছে না সরকার। দেশবাসী যেন এই ধরনের ফাঁদে পা না দেয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক করেছে PIB পোস্ট।

আরও পড়ুন : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget