এক্সপ্লোর

Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন

Reliance Jio Offer: হোলি (Fact Check) উপলক্ষ্যে রিলায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে ? আদৌ সত্যি এই প্রচারমূলক বিজ্ঞাপন ?

Reliance Jio: আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে হোলি। কাছের মানুষদের সঙ্গে এই উৎসবেই আরও একাত্ম হওয়ার সুযোগ মেলে। আর এই উৎসব উপলক্ষ্যে বহু সংস্থা নানারকম অফার দিয়ে থাকে। থাকে প্রচুর ছাড় এবং উপহারের সুযোগ। এমনই একটি অফারের (Reliance Jio) দাবি করা হচ্ছে সমাজমাধ্যমে প্রচারিত একটি পোস্টে। এখানে বলা হচ্ছে যে হোলি (Fact Check) উপলক্ষ্যে রিলায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে। আর এই পোস্টে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ১৫.৩ মিলিয়ন ভিউজ এসেছে।

১২ মার্চ সমাজমাধ্যমে মোট ৪টে ভিডিয়োতে জিওর এই অফারের প্রচার করা শুরু হয়। ফেসবুকে এই ভিডিয়োগুলি পোস্ট করা হয় যেখানে দাবি করা হচ্ছে যে জিও সংস্থা তাদের গ্রাহকদের ৭০০ টাকা করে পুরস্কার দেবে। এই ভিডিয়োতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানির একটি ছবি রয়েছে, জিও ডিজিটাল লাইফ এবং জিও সিনেমার লোগো রয়েছে। আর আবহে হিন্দিতে একটি ভয়েস ওভারে বলা হচ্ছে, হোলি উৎসব উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকদের ৭০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই লিঙ্কে তাড়াতাড়ি ক্লিক করুন যাতে দ্রুত আপনার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায়।'

এই পোস্টের উপরে লেখা রয়েছে, 'হোলি উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকরা ৭০০ টাকা করে পুরস্কার পাবেন। দ্রুত এই লিঙ্কে ক্লিক করুন যাতে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়'।

পোস্টটি দেখুন এখানে


Fact Check: Jio-র সিম থাকলেই অ্যাকাউন্টে ঢুকবে ৭০০ টাকা ! হোলিতে অফার দিচ্ছে জিও ? সত্যিটা জানুন

ফ্যাক্ট চেক

নিউজমিটার অনুসন্ধান করে দেখেছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা। এই প্রোমোশনাল অফার আদপে ভুয়ো, জালিয়াতি। জিও এই ধরনের কোনও অফার নিয়ে আসেনি গ্রাহকদের জন্য যেখানে ৭০০ টাকা করে দেওয়া হবে গ্রাহককে। জিওর অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনও অফারের সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়নি। জিওর সমাজমাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অফার সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। আবার মেটা অ্যাড লাইব্রেরিতেও জিওর পক্ষ থেকে হোলির জন্য এই ধরনের কোনও প্রোমোশনাল অফারের ব্যাপারে বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়নি।

অফারের লিঙ্কটিতে ক্লিক করলেই তা রিডাইরেক্ট হয়ে নিয়ে যাচ্ছে একটি ওয়েবসাইটে যার নাম – festivvholiiioff.xyz। আর এটা থেকেই স্পষ্ট হয় যে এটি জিওর অফিসিয়াল কোনও ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে, ডিজিটাল ইন্ডিয়ার লোগো রয়েছে এবং ডিজিটাল স্ক্র্যাচ কার্ডের ছবি রয়েছে। লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে সকলেই ১৯৯৯ টাকা করে পেতে পারেন, টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করতে হবে'।

এর থেকে স্পষ্ট বোঝা যায়, জিওর হোলি অফারের ৭০০ টাকা পুরস্কারের দাবি আদপেই মিথ্যা। নেটিজেনদের সঙ্গে জালিয়াতি করার এগুলি একেকটি উপায়, যাতে টাকা লুট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ক্যাম অ্যাডভাইজরের সাহায্যে দেখা যায় এই festivvholiiioff.xyz ওয়েবসাইটটিতে সন্দেহজনক ওয়েবসাইট হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

দাবি

হোলি উপলক্ষ্যে রিলায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে।

সিদ্ধান্ত

জিওর হোলি অফারের ৭০০ টাকা পুরস্কারের দাবি আদপেই মিথ্যা।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার ফ্যাক্ট চেক ডেস্ক এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: ২১ হাজার টাকায় মিলবে ১৫ লাখের রিটার্ন ! সরকারি স্কিমে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন নির্মলা সীতারামন ?

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget