এক্সপ্লোর

Fact Check: 'সব কল রেকর্ড করা হবে', 'নজর রাখা হবে সোশ্যাল মিডিয়ায়', এই ভাইরাল খবর কি সত্যি?

New Telecom Rules Fact Check: ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ফ্যাক্ট চেক করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কোনও "নতুন যোগাযোগের নিয়ম" কেন্দ্রীয় সরকার লাগু করেনি।

একটা হিন্দি খবরের কাগজের ছবি ভাইরাল হয়েছে গত কয়েক দিন। যেখানে বলা হচ্ছে আপনার "সব কল রেকর্ড করা হবে" বা "নজর রাখা হবে সোশ্যাল মিডিয়ায়"। কিন্তু এই খবর কি আসলে সত্যি? কী বলছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)?

এই বিষয় নিয়ে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ফ্যাক্ট চেক করেছে। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যে এই দাবি আসলে মিথ্যে। কোনও "নতুন যোগাযোগের নিয়ম" কেন্দ্রীয় সরকার লাগু করেনি।

কী লেখা ছিল ওই মিথ্যে ছবিতে?

একটা হিন্দি খবরের কাগজ কাটিং ভাইরাল হয়েছে। যেখানে হেডলাইনে লেখা রয়েছে "আগামীকাল থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের জন্য নতুন যোগাযোগ নিয়ম চালু হবে"। ভারতের প্রেস ইনফর্মেশন ব্যুরো যদিও তাদের পোস্টে লিখে দিয়েছে যে এই দাবি আসলে নকল।

এ ছাড়াও সেখানে লেখা রয়েছে "সব কল রেকর্ড করা হবে। সব কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারসহ সব সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখা হবে। যারা এই বিষয়ে জানেন না, তাদের সবাইকে জানিয়ে দিন। আপনার ডিভাইস মন্ত্রকের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ভুল বার্তা পাঠালে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনার ফোন থেকে সব ডেটা মনিটর করা হবে। আপনার ফোন সরকারের নজরে থাকবে।" এই সব তথ্যই যে ভুয়ো সেটা প্রেস ইনফর্মেশন ব্যুরো তাদের ওই পোস্টে লিখেছে।

এ ছাড়াও হোয়াটস অ্যাপে একটি টিক পড়া, দুটো টিক পড়া বা নীল টিক পড়া নিয়েও ভুয়ো বার্তা দেওয়া হয়েছে এই পেপার কাটিংয়ে। তবে, দেশের সাধারণ মানুষের জন্য প্রেস ইনফর্মেশন ব্যুরো জানিয়ে দিয়েছে যে এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। এর কোনও বাস্তব ভিত্তি নেই। আর সেই কারণেই দেশের মানুষেরও এই ধরনের ভুয়ো, ভাইরাল হওয়া মেসেজ নিয়ে মাথা ঘামানোর কোনও কারণ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget