এক্সপ্লোর

Fact Check: হাউ-হাউ করে কাঁদছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানুন ভুল ব্যাখ্যা সহ ভাইরাল ভিডিওর আসল সত্য

Fact Check: শ্রীরামপুরের তিনবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরনো একটি কান্নার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে ভুল ব্যাখ্যা সহ ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে।

ঘটনাটি কী?

লোকসভা নির্বাচন নিয়ে সরগরম দেশ তথা রাজ্যের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারও চলছে জোরকদমে। ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাউ-হাউ করে কান্নার একটি ভিডিও। যেটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে পোস্ট করে একজন ইংরাজিতে লিখেছেন, "সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরকে দেখে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রাক্তন শ্বশুর, শ্রীরামপুরের তিনবারের সাংসদ ও এবারের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবস্থা দেখুন।" (আর্কাইভ লিঙ্ক)

Fact Check: হাউ-হাউ করে কাঁদছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানুন ভুল ব্যাখ্যা সহ ভাইরাল ভিডিওর আসল সত্য

আসল সত্যি

ভাইরাল ক্লিপটির রিভার্স ইমেজ সার্চ করে নিউজ ১৮ বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ধরনের একটি দীর্ঘ ভিডিয়ো দেখতে পাওয়া যায়। ২০২১ সালের ১৪ অক্টোবর সেখানে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সেখান থেকে জানা যায়, দুর্গাপুজোর নবমীর দিন মা দুর্গার মূর্তির সামনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন্ত্রপাঠ করতে করতে হাউ-হাউ করে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

Fact Check: হাউ-হাউ করে কাঁদছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, জানুন ভুল ব্যাখ্যা সহ ভাইরাল ভিডিওর আসল সত্য

ETV Bharat West Bengal, TV9 Bangla, Zee 24 Ghanta-সহ অন্য কয়েকটি বাংলা সংবাদমাধ্যমেও একই দিনে এই খবর প্রকাশিত হয়েছিল।

বিশ্লেষণ

সুতরাং ভিডিওটি থেকে স্পষ্ট যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কান্নার ভিডিওটি পুরনো এবং এর সঙ্গে লোকসভা নির্বাচন ২০২৪-এর কোনও যোগ নেই। 

প্রসঙ্গত উল্লেখ্য আগামী ২০ ভোটগ্রহণ হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। এখানে বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভোটে লড়াই করছেন বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসু ও সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। ভোটের ঠিক আগে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। পুরো বিষয়টির মজাও নিচ্ছেন কেউ কেউ।

ফলাফল

মিসিং কনটেক্সট ব আসল প্রসঙ্গ অনুপস্থিত।

সোর্স

Video by News 18 Bangla, dated October 14, 2021
Video by ETV Bharat West Bengal, dated October 14, 2021
Video by TV9 Bangla, dated October 14, 2021
Video by Zee 24 Ghanta, dated October 14, 2021

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Fact Check: ইভিএম-এ কারচুপি করছে বিজেপি! অসমের ভোটের ভিডিও ঘিরে জল্পনা, আদৌ সত্যি?

এই প্রতিবেদনটি নিউজ চেকার দ্বারা প্রকাশিত হয়েছে শক্তি কালেক্টিভের অংশ হিসেবে। শিরোনাম ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget