এক্সপ্লোর

পুজোর সময় ভারতে মুক্তি পাচ্ছে Google Pixel 4A, কড়া টক্কর দিতে পারে OnePlus Nord

পুজোর ঠিক আগেই ভারতের বাজারে নতুন মডেলের ফোন আনছে গুগল পিক্সেল। সংস্থা জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে নতুন Google Pixel 4A। কী কী বিশেষ সুবিধা দিচ্ছে এই নতুন ফোনে? দামই বা কত হবে? দেখে নেওয়া যাক এক ঝলকে।

নয়াদিল্লি: পুজোর ঠিক আগেই ভারতের বাজারে নতুন মডেলের ফোন আনছে গুগল পিক্সেল। সংস্থা জানিয়েছে, আগামী ১৭ অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে নতুন  Google Pixel 4A। কী কী বিশেষ সুবিধা দিচ্ছে এই নতুন ফোনে? দামই বা কত হবে? দেখে নেওয়া যাক এক ঝলকে। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে এই ফোনের দাম ঘোষণা করেনি গুগল। তবে জানা গিয়েছে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্য়মে ক্রেতারা এই ফোন অর্ডার করতে পারবেন। ইতিমধ্যেই ফ্লিপকার্টের সাইটে দেখা যাচ্ছে Google Pixel 4A-র টিজার। সেখানে সমস্ত ফিচারও দেখা যাচ্ছে।
কী কী থাকছে Google Pixel 4A-তে? 5.81 ইঞ্চি ফুল স্ক্রিন ডিসপ্লে রয়েছে এই ফোনে।  ফোনটি Android 11 অপারেটিং সিস্টেম নির্ভর। পলিকার্বোনেট বডির সঙ্গে এই ফোনে রয়েছে Corning Gorilla Glass 3। এতে সুরক্ষিত থাকবে ফোনের স্ক্রিন। ফোনে রয়েছে শক্তিশালী ৩১৪০ mAh ব্যাটারি। ফোনের চালিকাশক্তির জন্য থাকবে 6 GB LPDDR 4x RAM সঙ্গে অক্টা-কোর Qualcomm Snapdragon 730G SoC প্রসেসার। রয়েছে 128 GB স্টোরেজ  ক্ষমতাও। এর ফলে ফোন হ্যাঙ করার সমস্যা কমবে। বাড়বে ব্যাবহারের স্পিডও। এছাড়া রয়েছে 3.5 MM অডিও জ্যাক, স্টিরিও স্পিকার ও ২টি মাইক্রোফোন। থাকছে Type-C চার্জার পোর্ট। গুগল ক্যামেরা বর্তমান ফোনের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্যামেরা। প্রায় সমস্ত ফোনই ক্যামেরার বিষয়টি নজরে রাখে। Google Pixel 4A তে থাকছে 12 megapixel সিঙ্গল রিয়ার ক্যামেরা। ইনবিল্ড থাকছে টপ শট, নাইট মোড ও পোট্রেট মোড। সেই সঙ্গে থাকছে 1.7 ডেপথ লেন্স। 8 megapixel ফ্রন্ট ক্যামেরায় থাকছে সেলফি ও ভিডিও কলের সুবিধা। বলা বাহুল্য,গুগলের নিজস্ব ক্যামেরা কোয়ালিটির ওপর ভরসা করেন বহু ক্রেতা। দুর্দান্ত রঙের কনট্রাস্টের সঙ্গে এই ফোন দেয় ওয়াইড ভিউর সুবিধাও। ফ্রন্টে থাকছে 2.0 ডেপথ লেন্সও। OnePlus Nord নাকি Google Pixel 4A? এগিয়ে কে? Google Pixel 4A ফোনটির সঙ্গে তুলনা করা চলে OnePlus Nord ফোনটির। দেখে নেওয়া যাক OnePlus Nord কী কী ফিচার দিচ্ছে। 6.4 ইঞ্চি ফুল অ্যালমন্ড ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। রয়েছে Corning Gorilla Glass 5। OnePlus Nord দিচ্ছে Qualcomm Snapdragon 765 প্রসেসর।  620 GPU রয়েছে এই ফোনটিতে। রয়েছে 4115mAh ব্যাটারিও। ক্যামেরার দিক থেকেও OnePlus Nord বেশ এগিয়ে। 48 megapixel রিয়ার ক্যামেরা সহ এই ফোনে রয়েছে 8 megapixel আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 megapixel ম্যাক্রো সেন্সর ও 5 megapixel ডেপথ ক্যামেরা। ফ্রন্টে রয়েছে 32 megapixel ক্য়ামেরা। দুর্দান্ত সেলফি ক্যাপাসিটির সঙ্গে গুগলকে অনেক পিছনে ফেলে দিয়েছে ওয়ানপ্লাস। দাম ২০২০ সালের জুলাই মাসে লঞ্চ করা ওয়ানপ্লাস নর্ড-এর দাম ২৭,৯৯৯ টাকা। এই দামের ফোনটিতে থাকছে 8GB RAM ও 128 GB স্টোরেজ। 12 GB RAM ও 256 GB স্টোরেজের ওয়ানপ্লাস নর্ড-এর দাম ২৯,৯৯৯ টাকা। 6 GB RAM ও 64 GB স্টোরেজের OnePlus Nord-এর দাম ২৪,৯৯৯ টাকা। অন্যদিকে এখনও পর্যন্ত নয়া ফোনের দাম ঘোষণা করেনি গুগল। কিন্তু ইউএস-তে এর দাম ৩৪৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৫,৭০০ টাকা। তবে ভারতে এর দাম বাড়তে পারে বলে সূত্রের খবর।
 
 

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget