এক্সপ্লোর

তথ্য চুরি হওয়ার বিপদ, জুম থেকে দূরে থাকুন

লকডাউনে জনপ্রিয় হয়ে ওঠা জুম অ্যাপ নিয়ে সতর্ক করল কেন্দ্র সরকার।

নয়াদিল্লি: লকডাউনে জনপ্রিয় হয়ে ওঠা জুম অ্যাপ নিয়ে সতর্ক করল কেন্দ্র সরকার। জুম একটি মার্কিন সংস্থা। ক্যালিফোর্নিয়ার এই সংস্থা মূলত ভিডিও কমিউনিকেশনের ওপর কাজ করছে। যা ব্যবহার করে সহজেই অনলাইন কনফারেন্স, ওয়েব কনফারেন্স করা যায়। উপভোক্তাদের কাছে এই অ্যাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে লকডাউনে ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করছেন, তাদের জন্য জুম সবথেকে পছন্দের হয়ে উঠেছে। শুধু ব্যক্তি পরিসর নয়, অনেক নামিদামি কর্পোরেট সংস্থা সহ একাধিক ছোট বড় কোম্পানিগুলোও  এই অ্যাপ ব্যবহার করছে। স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দেল, এই অ্যাপ নিরাপদ নয়। ব্যক্তিগত পরিসরেও এই অ্যাপ ব্যবহার করা বিপজ্জনক জানাল সাইবার কর্ডিনেশন সেন্টার।

কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের রিপোর্টের পরই এই অ্যাপ নিয়ে সতর্কতা জারি করে কেন্দ্রীয় সংস্থা সাইবার কর্ডিনেশন সেন্টার বা সাইকর্ড।

সরকারি আধিকারিক এবং কর্মীরা যেন এই অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকেন, তার জন্যও পরামর্শ দিয়েছে সাইকর্ড। যারা ব্যক্তিগত পরিসরে এই অ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য সরকার নির্দিষ্ট করে কিছু নির্দেশিকা জারি করেছে। এক, কনফারেন্স চলাকালীন যেন কোনও অবৈধ এন্ট্রি না হয়। দুই, অনুমোদিত নয় এমন কাউকে কোনওভাবেই কনফারেন্সে অংশগ্রহণ করানো চলবে না। তিন, এমনভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যার ফলে ডিস্ক অপারেটিং সিস্টেমের কোনও ক্ষতি কেউ করতে পারবে না।  মূলত হ্যাকাররাই ডিস্ক অপারেটিং সিস্টেমের ওপর আক্রমণ করে থাকে। এতে অনেক তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

সরকারের তরফে এও বলা হয়, এখনই সতর্ক না হলে ব্যক্তিগত তথ্য সহ কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাওয়ার মতো বিপদ হতে পারে। প্রসঙ্গত, নিজেদের অ্যাপ প্রসঙ্গে সংস্থার সিইও এরিক এস ইউয়ান জানিয়েছেন, “অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কারণে অনেক ভুল পদক্ষেপ হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কিছুটা পিছিয়ে এসে নিরপত্তা ও গোপনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।”

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget