এক্সপ্লোর

টিকটকের শূন্যস্থান পূরণ করতে এল ইনস্টাগ্রাম রিলস

টিকটকের শূন্যস্থান পূরণ করতে বাজারে এল ইনস্টাগ্রাম রিলস। ফেসবুকের অধীনস্ত সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রাম জানায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে।

কলকাতা: লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে সেনা জওয়ানদের সংঘর্ষের পরই চিনা আগ্রাসনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে ভারত। দেশে ব্যান করা হয় টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপ। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, দেশে কোনও চিনা সংস্থাকে ব্যবসা করতে দেওয়া হবে না। যার ফলে টিকটকে জনপ্রিয় হয়ে ওঠা অনেক ‘তারাক’-ই তাঁদের রোজগারের পথ হারায়। এই অবস্থায় টিকটকের শূন্যস্থান পূরণ করতে বাজারে এল ইনস্টাগ্রাম রিলস। ফেসবুকের অধীনস্ত সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রাম জানায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে।

ইতিমধ্যেই ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মতো দেশে ইনস্টাগ্রাম রিলস জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন।  পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ৪৫ শতাংশ ভিডিও ১৫ সেকেন্ডের বেশি নয়। ইনস্টাগ্রাম মনে করছে, আগামী দিনে এই রিলস-ই হয়ে উঠবে বিনোদনের অন্যতম মাধ্যম। এতে ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিও পোস্টের প্রবণতারও পরিবর্তন হবে বলে তারা আশাবাদী।

টিকটকের শূন্যস্থান পূরণ করতে এল ইনস্টাগ্রাম রিলস

কীভাবে রিলস ফিচার ব্যবহার করবেন?

  • আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম ইনস্টল করা না থাকলে তা ইনস্টল করুন। আর আগে থেকেই ইনস্টাগ্রাম থাকলে সেটি আপডেট করিয়ে নিন।
  • আপডেট করার পর ইনস্টাগ্রাম ক্যামেরা খুলুন।
  • সেখানেই আপনি দেখতে পারবেন রিলস অপশন। বোমেরং, সুপারজুম, হ্যান্ডস-ফ্রি এবং লেআউটের পাশেই দেখতে পাবেন রিলস।
  • রিলসে ক্লিক করে ইনস্টাগ্রাম মিউজিক লাইব্রেরি থেকে অডিও বেছে নিন। চাইলে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও অডিও নিতে পারবেন।
  • টিকটকের মতো রিলসেও সুযোগ থাকছে অরিজিনাল অডিও রেকর্ড করার। আপনি চাইলে নিজের ভয়েসও রেকর্ড করতে পারবেন।
  • রিলসে ভিডিও এডিট করার জন্য টাইমার, স্পিডের মতো ফিচারও দেওয়া হয়েছে।
  • ভিডিও তৈরি হওয়ার পর ব্যবহারকারী চাইলেই তা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget