এক্সপ্লোর

অযোধ্যার বিতর্কিত জমি রামলালার, ট্রাস্ট বানিয়ে মন্দির গড়ুক সরকার, বিকল্প ৫ একর সুন্নি ওয়াকফ বোর্ডকে, ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট, এক নজরে

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালত বলেছে, ৩ মাসের মধ্যে এ ব্যাপারে প্রকল্প তৈরি করুক কেন্দ্র। মন্দির নির্মাণের নিয়ম তৈরি করুক।

নয়াদিল্লি: সর্বসম্মতিতে অযোধ্যার বিতর্কিত জমি রামলালার বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ৫ বিচারপতির বেঞ্চ এক বাক্যে জানিয়েছে, সরকার ওই জমিতে মন্দির নির্মাণের আদেশ দিক, ট্রাস্ট গড়ে তৈরি হোক রামমন্দির। সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র কোথাও দেওয়া হোক বিকল্প ৫ একর জমি। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালত বলেছে, ৩ মাসের মধ্যে এ ব্যাপারে প্রকল্প তৈরি করুক কেন্দ্র। মন্দির নির্মাণের নিয়ম তৈরি করুক। সরকারের কাছে ৬৭.৭ একর অধিগৃহীত জমি আছে, সেখান থেকে ৫ একর জমি মুসলমানদের দিকে পারে তারা। অথবা দেওয়া হোক অন্যত্র কোথাও জমি। শীর্ষ আদালত বলেছে
  • ১৫২৮ সালে মসজিদ নির্মাণ হয় বলা হচ্ছে।
  • মসজিদ কবে তৈরি হয়েছে তাতে কিছু আসে যায় না।
  • যেখানে নমাজ পড়া হয় সেই স্থানকে মসজিদ বলার অধিকার হরণ করা যায় না।
  • হাদিসের ব্যাখ্যা আদালত করতে পারে না।
  • শিয়া পক্ষের দাবি খারিজ।
  • নির্মোহী আখড়ার দাবি খারিজ।
  • মামলায় রামলালাই প্রধান পক্ষ, মানল আদালত।
  • রামলালাকে আইনি স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট।
  • ১৯৪৯ সালের ২২-২৩ ডিসেম্বরের মধ্যে বিতর্কিত কাঠামোর ভেতরে রামলালার মূর্তি রাখা হয়।
  • বাবরি মসজিদ ফাঁকা জমিতে গড়ে ওঠেনি। খননে যে ধ্বংসাবশেষ মিলেছে তা ইসলামীয় স্থাপত্য নয়।
  • মসজিদের নীচে বিশাল কাঠামো ছিল। বিতর্কিত কাঠামো তৈরি হয় পুরনো কাঠামো, স্তম্ভ দিয়ে।
  • আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেনি, মন্দির ভেঙে মসজিদ উঠেছে।
  • হিন্দুরা অযোধ্যাকে রামের জন্মস্থান মানে।
  • অযোধ্যায় রামের জন্মস্থানের দাবির কেউ বিরোধ করেনি। বিতর্কিত জায়গায় হিন্দুরা দীর্ঘদিন ধরে পুজো করে এসেছে। তাদের দাবি মিথ্যে প্রমাণিত হয়নি।
  • ঐতিহাসিক গ্রন্থে রামলালার উল্লেখ রয়েছে।
  • বিতর্কিত কাঠামো হিন্দুরা পরিক্রমা করত। চবুতরা, ভাণ্ডারা, সীতা রসুইয়ের মত নাম তাদের দাবি প্রমাণ করে। এএসআইয়ের প্রমাণ অস্বীকার করা সম্ভব নয়।
  • জমির মালিকানা শুধু আস্থায় প্রমাণিত হয় না।
  • সুন্নিরা মসজিদ তৈরির ফের দাবি করেছে।
  • হিন্দুরা মূল গম্বুজের নীচে রামের জন্মস্থান রয়েছে বলে মানে।
  • ধাঁচার নীচে পুরনো কাঠামো দেখেই হিন্দুদের দাবি মানা সম্ভব নয়।
  • ১৮৫৬-৫৭ পর্যন্ত বিতর্কিত কাঠামোয় নমাজ পড়ার প্রমাণ নেই।
  • ইংরেজরা দুটো জায়গা আলাদা করতে রেলিং বানায়।
  • ১৮৫৬-র আগে ভেতরে হিন্দুরা পুজো করত। বাধা দেওয়ায় বাইরে চবুতরায় পুজো করত। ১৯৩৪-এর পর কাঠামো আর মুসলমানদের দখল ছিল না।
  • যাত্রীদের বিবরণ ও পুরাতাত্ত্বিক প্রমাণ হিন্দুদের পক্ষে। চবুতরা, সীতা রসুইও হিন্দুদের দাবির পক্ষে সাক্ষ্য দেয়।
  • আদালতের রায় থাকার পরেও ৬ ডিসেম্বর, ১৯৯২-এ বিতর্কিত ধাঁচা ভাঙা হয়।
  • জমির আইনি স্বত্ত্ব দেখাতে পারেনি বাবরি পক্ষ।
  • এলাহাবাদ হাইকোর্টের জমিকে ৩ ভাগে ভাগ করার সিদ্ধান্ত ঠিক নয়।
  • সব ধর্মের মানুষকে সংবিধান সমান সম্মান দিয়েছে।

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget