এক্সপ্লোর

যাদবপুর কাণ্ডে এবিভিপি সমর্থকদের গ্রেফতারি চেয়ে মিছিল পড়ুয়াদের

কলকাতা: যাদবপুরকাণ্ডে অভিযুক্ত এবিভিপি সমর্থকদের গ্রেফতারি চেয়ে পথে ছাত্ররা। ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলে পা মেলালেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। অন্যদিকে, এদিনই আবার রাজ্যপালের সঙ্গে দেখা করে এবিভিপির প্রতিনিধি দল। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।ফের পথে যাদবপুর। পোস্টার, প্ল্যাকার্ডে শুক্রবারের ঘটনায় অভিযুক্ত এবিভিপি সমর্থকদের গ্রেফতারির দাবি। মুখে আজাদির স্লোগান। চলচ্চিত্রের প্রদর্শনী ঘিরে ধুন্ধুমারের মাঝে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবারের মিছিল থেকে তা নিয়ে সোচ্চার হন আন্দোলনকারীরা। শনিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়। পায়ে পায়ে মিছিল পৌঁছয় গোলপার্কে। সেখান থেকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়।হোক কলরব আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে, এদিন যাদবপুরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিছিলে পা মেলান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। অন্যদিকে, এবিভিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এদিন পাল্টা রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। চলচ্চিত্র প্রদর্শনীর অনুমতি বিতর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।সূত্রের খবর, শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’ ছবিটি দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়। এবিভিপির সহযোগিতায় প্রদর্শনীর আয়োজকদের অভিযোগ, শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করে কর্তৃপক্ষ। উপাচার্য অবশ্য এর দায় চাপিয়েছেন প্রাক্তনী সংসদের ওপর। যাঁদের সিদ্ধান্ত ঘিরে এত বিতর্ক, সেই প্রাক্তনী সংসদেরই ব্যবস্থাপনায় শনিবার যাদবপুর ক্যাম্পাসে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়। কিন্তু, এবিভিপির উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনীতে অনুমতির প্রসঙ্গ তুলতেই তাঁরা কার্যত মুখ লুকোন। যাদবপুরের পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে এদিন থানায় স্মারকলিপি জমা দেয় অল ইন্ডিয়া প্রগ্রেসিভ ওমেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন।

কলকাতা: যাদবপুরকাণ্ডে অভিযুক্ত এবিভিপি সমর্থকদের গ্রেফতারি চেয়ে পথে ছাত্ররা। ক্যাম্পাস থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলে পা মেলালেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। অন্যদিকে, এদিনই আবার রাজ্যপালের সঙ্গে দেখা করে এবিভিপির প্রতিনিধি দল। কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

ফের পথে যাদবপুর। পোস্টার, প্ল্যাকার্ডে শুক্রবারের ঘটনায় অভিযুক্ত এবিভিপি সমর্থকদের গ্রেফতারির দাবি। মুখে আজাদির স্লোগান।

চলচ্চিত্রের প্রদর্শনী ঘিরে ধুন্ধুমারের মাঝে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবারের মিছিল থেকে তা নিয়ে সোচ্চার হন আন্দোলনকারীরা।

শনিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল শুরু হয়। পায়ে পায়ে মিছিল পৌঁছয় গোলপার্কে। সেখান থেকে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়।

হোক কলরব আন্দোলনের স্মৃতি উস্কে দিয়ে, এদিন যাদবপুরের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিছিলে পা মেলান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।


অন্যদিকে, এবিভিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এদিন পাল্টা রাজভবনে গিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন। চলচ্চিত্র প্রদর্শনীর অনুমতি বিতর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, শুক্রবার বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’ ছবিটি দেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়। এবিভিপির সহযোগিতায় প্রদর্শনীর আয়োজকদের অভিযোগ, শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করে কর্তৃপক্ষ। উপাচার্য অবশ্য এর দায় চাপিয়েছেন প্রাক্তনী সংসদের ওপর।

যাঁদের সিদ্ধান্ত ঘিরে এত বিতর্ক, সেই প্রাক্তনী সংসদেরই ব্যবস্থাপনায় শনিবার যাদবপুর ক্যাম্পাসে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন করা হয়। কিন্তু, এবিভিপির উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনীতে অনুমতির প্রসঙ্গ তুলতেই তাঁরা কার্যত মুখ লুকোন।

যাদবপুরের পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে এদিন থানায় স্মারকলিপি জমা দেয় অল ইন্ডিয়া প্রগ্রেসিভ ওমেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget