এক্সপ্লোর

Meningoencephalitis: মাথার ভিতরে প্রাণঘাতী অ্যামিবা, নিশ্চিত মৃত্যু-মুখ থেকে ফিরল কেরলের কিশোর, কী সেই মারণরোগ?

Brain Eating Amoeba : এই অ্যামিবা একবার মাথায় বাসা বাঁধলে কুরে কুরে খেয়ে নেয় মস্তিষ্ক, তারপর একদিন ধাক্কা মেরে ফেলে দেয় মৃত্যুর খাদে।

কোচি : ব্রেন ইটিং অ্যামিবা বা মস্তিষ্কখেকো অ্যামিবা।  কেরলে গত তিন মাসে মস্তিষ্কখেকো অ্যামিবার (Brain Eating Amoeba  আক্রমণে মারা গিয়েছেন অনেকেই। আসলে এই অ্যামিবা একবার মাথায় বাসা বাঁধলে কুরে কুরে খেয়ে নেয় মস্তিষ্ক, তারপর একদিন ধাক্কা মেরে ফেলে দেয় মৃত্যুর খাদে। কেরলে একের পর এক মৃত্যু হয়েছে এই ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে। কিন্তু তারই মধ্যে স্বস্তি দেবে একটা জীবনে ফেরার খবর। হয়ত এই রোগ থেকে ফিরে আসার ঘটনা খুবই বিরল। তবু এমন একটা ঘটনাও আশা যোগায়। 

অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (meningoencephalitis) নামক এই মারণ রোগ কেড়ে নিয়েছে একাধিক কিশোর-প্রাণ। অবশেষে এই রোগ থেকে সেরে উঠল বছর চোদ্দর একটি ছেলে। চিকিৎসকরা বলছেন, এই রোগের মৃত্যুহার প্রায় ৯৭%। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ঘোষণা করেছেন মঙ্গলবার ওই কিশোরের মারণরোগের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কথা ঘোষণা করেন।  তাঁর কথায় এই সেরে ওঠা একটি বিরল ঘটনা ! মাথা ব্যথা, প্রচণ্ড জ্বর, সর্দিকাশি, গায়ে ব্যথার মতো সাধারণ উপসর্গ দেখা যায় এই অ্যামিবার আক্রমণে। কিন্তু যত দিন যায় উপসর্গগুলো জটিল হয়ে ওঠে। 

পরিসংখ্যান বলছে বিশ্বব্যাপী মাত্র ১১ জন এই রোগ থেকে সেরে উঠেছেন।  স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদলকে সাুবাদ জানিয়েছেন। কেরলের মেলাডির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা উপসর্গ দেখেই সন্দেহ করেছিলেন ছেলেটির মেনিনগোএনসেফালাইটিস হয়ে থাকতেই পারে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তের মৃগীর মতো উপসর্গ দেখা দিয়েছিল। তখনই তাঁকে কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য বিভাগ প্রথমে  মিল্টেফোসিন জাতীয় ওষুধ চালু করে। এই ওষুধ অ্যামিবা সংক্রমণ আটকাতেই ব্যবহার করা হয়। প্রাথমিক সনাক্তকরণ এবং উপলব্ধ চিকিৎসার যথোপযুক্ত ব্যবহারই সেরে ওঠার চাবিকাঠি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

চিকিৎসকরা মনে করছেন, রোগটি অত্যন্ত বিরল , তবে প্রাণঘাতী। এই অ্য়ামিবার আক্রমণ সরাসরি হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস ধীরে ধীরে মৃত্যুর দিকেই ঠেলে দেয়। যে অ্যামিবা এই রোগের কারণ, তা পাওয়া যায়  মূলত হ্রদ এবং উষ্ণ প্রস্রবণের জলে । এই অ্যামিবা নাক দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। সাধারণত সাঁতার কাটার সময় জলের সঙ্গে মস্তিষ্কে ঢুকে পড়ে এই এককোষী। এর আক্রমণ প্রথমে হয় মস্তিষ্কের টিস্যুতে। তারপর তাতে শুরু হয় প্রদাহ। তারপর এক-এক করে টিস্যুগুলোর মৃত্যু হয়। 

আরো পড়ুন :

৩ মাসে ৩ মৃত্যু, কতটা বিপজ্জনক হতে পারে মস্তিষ্কখেকো অ্যামিবা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget