এক্সপ্লোর

National Doctors Day 2022: 'পৃথিবীতে খারাপ ডাক্তার হয় না, খারাপ অসুখ হয়', বললেন চিকিৎসক কুণাল সরকার

Kunal Sarkar: তিনি বললেন, 'আমি শুধুমাত্র ধমনী বা অসুস্থ হৃৎপিণ্ডের চিকিৎসা করছি না। সেই হার্টের পিছনে মানুষটা, সেই মানুষটার পিছনে যে সামাজিক দায়িত্ব সেটা বোঝাও আমার কাজ।'

নিবেদিতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ ১ জুলাই। জাতীয় চিকিৎসক দিবস (National Doctor's Day)। মানবজীবনে চিকিৎসকদের গুরুত্ব অপরিসীম। অসুস্থ হলে ভরসা করতে হয় চিকিৎসকদের উপরেই। বহু জটিল রোগ, সংক্রামক রোগ থেকে বাঁচাতে নিজেদের জীবন বাজি রেখে লড়েন চিকিৎসকরা। তাঁদের অবদানকে সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। ১৯৯১ সালে পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদানকে সম্মান জানাতে প্রথম এই দিনটি পালন শুরু করা হয়। এই দিনটি উপলক্ষেই দীর্ঘ চিকিৎসক জীবনের নানা সময়ের অনুভূতি তুলে ধরলেন চিকিৎসক কুণাল সরকার। 

সাধারণ মানুষের কাছে বিপুল প্রত্যাশা থাকে ডাক্তারদের। কীভাবে সামলান এই চাপ?

চিকিৎসক কুণাল সরকার:
মানুষের প্রয়োজনের সময় তাঁদের যাতে সাহায্য করতে পারি, তাঁদের পাশে থাকতে পারি। সেরকম একটা লোক হতে পারি,  সেটাই আমাদের এই পেশার পাওনা। ঈশ্বরবাদের থেকে চিকিৎসাকে আলাদা করা হয়েছে, সেই কারণেই ডাক্তারিটা ডাক্তারি হয়েছে।

খারাপ সময়ে ডাক্তারের কাছে আসেন সকলে। সকলেই প্রত্যাশা নিয়ে আসেন, সেটায় কোনও সমস্যা হলে, বিচ্যুতি হলে হিংসা হয়। এই বিষয়টি কীভাবে দেখেন?

চিকিৎসক কুণাল সরকার:
এই বিষয়টি নিয়ে বলতে গিয়েই অসুস্থ রোগীর প্রতি সমব্যাথী হওয়ার প্রসঙ্গও তোলেন চিকিৎসক কুণাল সরকার। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নিজের দীর্ঘ ডাক্তারি জীবনের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।  তিনি বলছেন, 'অনেকেই চিকিৎসা করাতে এসে বলে ফেলেন ডাক্তারবাবু ছেলেটা বড় ছোট বা মেয়েটা বড় ছোট। প্রথম দিকে চাপ হতো, কাউকে কাউকে কখনও কখনও মুখ  ফস্কে বলেও ফেলেছি, অসুখটা তো  আপনার, আপনার পরিবারের কথা শুনে কি করব? এটা কি কোনওভাবে প্রাসঙ্কিক? কিন্তু, আজকের দিনে আমি বুঝি এটা প্রাসঙ্গিক। কারণ আমি শুধুমাত্র ধমনী বা অসুস্থ হৃৎপিণ্ডের চিকিৎসা করছি না। সেই হার্টের পিছনে মানুষটা, সেই মানুষটার পিছনে যে সামাজিক দায়িত্ব সেটা বোঝাও আমার কাজ।

এখন চিকিৎসকদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ কী?

চিকিৎসক কুণাল সরকার: এখন আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের রাজ্য এখন একটা বোল্ড এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যসাথীর কথা বলছি। এর আগে তো ভেবে দেখেনি যে একটা মানুষকে চিকিৎসার কথা বলার পরেই খরচার কথা আসে। তারপর অনেক উপায় দেখেছি। একটা চেষ্টা চলছে সবাইকে একটা চিকিৎসার পরিধির মধ্যে আনার জন্য। দিন ইজ দি বেস্ট থিং।

এখন চিকিৎসা ব্যবস্থার মধ্যে কোনটা পরিবর্তন করা প্রয়োজন বলে জরুরি মনে হয়?

চিকিৎসক কুণাল সরকার: একটা দেশ, একটা রাজ্য, একটা সমাজ হিসেবে একটা মানুষের যে কোনও পরিস্থিতিতে পাশে দাঁড়াতে গেলে। চিকিৎসার মধ্যে আরও রিসোর্স, আরও টাকা পয়সা, আরও ম্যানেজমেন্ট প্রয়োজন। যেভাবে কারখানা গড়া হয়, টাকা খরচ করে সেনাবাহিনী তৈরি করা হয়। কোটি কোটি টাকা খরচ করে আধুনিক যুদ্ধাস্ত্র কেনা হয়। হেলথ ইজ দি রাইট অফ নেশন, রাইট অফ পিপল।

খরচ নিয়েও বোঝালেন সহজেই:  

চিকিৎসক কুণাল সরকার: খরচ নিয়ে খোলাখুলি মুখ খুললেন চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। চিকিৎসক কুণাল সরকার বলেন, খুব সাধারণ ভাবে একটি হাসপাতালে একটি বেডের জন্য খরচা চালাতে গেলে ওই একটি বেড থেকে দিনে অন্তত ১৫ হাজার টাকা আয় প্রয়োজন। আজ ভারতে সাধারণ মানুষের দৈনিক আয় ৩০০ টাকা। ডাক্তারের কাছে এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আত্মসমীক্ষার বার্তা:

চিকিৎসক কুণাল সরকার: ডাক্তাররাও নানা বিভ্রান্তির শিকার। আমাদের মধ্যে পরশ্রীকাতরতা কাজ করে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পারদর্শিতার সঙ্গে বিভিন্ন লোককে একসঙ্গে থেকে একে অপরকে মর্যাদা দিয়ে কাজ করতে হবে।

আরও পড়ুন: 'চিকিৎসাক্ষেত্রে প্রথম বিশ্বের থেকে কোথায় এগিয়ে ভারত?' যা বললেন প্রখ্যাত চিকিৎসক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget