এক্সপ্লোর

Walnuts: আখরোট কি স্বাস্থ্যের জন্য আদৌ উপকারী?

Health Tips: কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, পেস্তার উপকারিতা সম্পর্কে অজানা নয়। কিন্তু আখরোট কি স্বাস্থ্যের জন্য আদৌ উপকারী? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

কলকাতা: ড্রাই ফ্রুটসের (Dry Fruits) সঙ্গে নানা সময়ই আমরা আখরোট (Walnuts) খেয়ে থাকি। ড্রাই ফ্রুট স্বাস্থ্যের জন্য উপকারী। এমনটাই জানিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশের সঙ্গে পেস্তা এবং আখরোটও খেয়ে থাকেন বহু মানুষ। কাজু বাদাম, আমন্ড বাদাম, কিশমিশ, পেস্তার উপকারিতা সম্পর্কে অজানা নয়। কিন্তু আখরোট কি স্বাস্থ্যের জন্য আদৌ উপকারী? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা (Wallnut Health Benefits)?

আখরোট খেলে আমাদের হৃদপিণ্ডে কী প্রভাব পড়ে?

বিশেষজ্ঞরার জানান, গত কয়েক বছরে সারা বিশ্বে বহু মানুষ হৃদরোগে (Heart Disease) আক্রান্ত হয়েছেন। হার্ট অ্যাটাক (Heart Attack), স্ট্রোকের মতো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২৭ শতাংশ। নানা কারণে হৃদরোগ দেখা দিতে পারে। পরিবারের ইতিহাস থাকার কারণে হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অস্বাস্থ্যকর লাইফস্টাইল হতে পারে। আবার অন্যান্য নানা অসুখের কারণেও হৃদরোগ দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আখরোট আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এই উপকারী ফল আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। শুধু হার্ট অ্যাটাক প্রতিরোধই নয়, যেকোনও প্রকার হৃদরোগেরই ঝুঁকি কমায় আখরোট।

আরও পড়ুন - Fennel Seeds: মৌরি দেওয়া চা কি আদৌ স্বাস্থ্যের জন্য উপকারী?

কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে আখরোট?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতিদিন খাবারের তালিকায় আখরোট রাখলে অনেক উপকার পাওয়া যায়। এতে থাকা উপকারী উপাদান শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকার উপকারী উপাদান রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, প্রদাহ দূর করতে সাহায্য করে আখরোট। এছাড়াও সারা শরীরে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদরোগ দূরে রাখে। 

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, প্রতিদিন অন্তত এক মুঠো আখরোট খেলে রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কম হয়। মস্তিষ্ক সচল থাকে। যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত উপকারী। বাদামের মতো করেও আখরোট খেতে পারেন। আবার আখরোট গুঁড়ো করে বা টুকরো করে অন্য কোনও খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget