এক্সপ্লোর

Diabetes Fruits In Summer: গরমে সুগার থাকবে কবজায়, পাতে রাখুন এই ফলগুলি

Best Fruits To Control Diabetes: গরমে সুগার স্পাইক করতে পারে যেকোনও সময়। এই সময় শরীর ভাল রাখতে পাতে কিছু নির্দিষ্ট ফল রাখতে পারেন।

Diabetes Fruits In Summer: গরমকালে আবহাওয়ার কারণে সুগার ওঠানামা করতে পারে। কারণ এই সময় ডিহাইড্রেশনের জেরে রক্তের মধ্যে জলের পরিমাণ কমে যায়। এতে রক্তের ঘনত্ব বেড়ে যায়। রক্তের ঘনত্ব বাড়লে আপেক্ষিকভাবে বেড়ে যায় সুগার লেভেলও। তাই এই সময় সুগার নিয়ন্ত্রণে রাখতে পাতে কিছু ফল রাখতে পারেন। এই ফলগুলি একদিকে যেমন ইনসুলিন মাত্রা নিয়ন্ত্রণ করে, তেমনই অন্যদিকে নিয়ন্ত্রণে রাখে রক্তের সুগার লেভেল। ফলে ডায়াবেটিসের কোপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। কী কী ফল রাখবেন পাতে ? দেখে নেওয়া যাক বিশদে।

গরমে সুগার নিয়ন্ত্রণে সেরা ফল

আঙুর - আঙুরের মধ্যে বিশেষ ফাইটোকেমিকাল যৌগ পাওয়া যায়। এই যৌগটি শরীরের ইনসুলিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন ক্ষরণ ঠিক থাকলে রক্তের সুগার মাত্রা বাড়তে পারে না।

চেরি ফল - সাধারণত কোনও খাবার বানাতে বা কেক গার্নিশিংয়ে চেরি ফল দেওয়া হয়। কিন্তু এটি বাদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রয়েছে চেরির। এর অ্যান্থোসায়ানিন উপাদানটি রক্তের ইনসুলিন উৎপাদনে সাহায্য করে। যার ফলে রক্তের সুগার বাড়তে পারে না।

পেঁপে - পেঁপের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে উপকারী। ফলে রক্তের মধ্যে সুগার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

তরমুজ - গরমের মরসুমের অন্যতম সেরা ফল তরমুজের কথা না বললেই নয়। তরমুজের মধ্য়ে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে। জলের ভাগ বেশি থাকে বলে এটি ডিহাইড্রেশন ঠেকায়। রক্তের জলের পরিমাণ ঠিক থাকলে সুগার মাত্রাও অনেকটা নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও, তরমুজের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সেটি সুগারের ঝুঁকি কমায়।

বেদানা - বেদানা একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল। এই ফলটি শুধু সুগার নয়, একাধিক ক্রনিক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। রক্তের ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে সুগার নিয়ন্ত্রণ করে বেদানা।

আপেল - মার্কিনিদের মধ্য়ে একটি প্রচলিত লব্জ হল রোজ একটা আপেল খেলে হাজার একটা রোগকে দূরে রাখা যায়। তাই পাতে একটি করে আপেল রাখতেই পারেন। কারণ বেশ কিছু রোগের পাশাপাশি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও বড় ভূমিকা পালন করে।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Grocery Tips At Budget: চড়া দামের বাজারে কী করে ভরাবেন ব্যাগ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget