এক্সপ্লোর

Health Tips: অসহ্য গরমে অসুস্থ হতে পারে খুদেও, কী কী বিষয়ে খেয়াল রাখবেন ?

Kid Hydration Tips: পারদ চড়তে চড়তে এখন অসহ্য গরম পড়তে শুরু করেছে। আর এই অবস্থায় কিছু বিষয়ে খেয়াল না রাখলেই নয়।

কলকাতা: চড়া গরমে নিজের খেয়াল রাখার পাশাপাশি বাড়ির ছোট সদস্যদের কথাও ভুললে চলবে না। কারণ তাদের মধ্যেও ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি থাকে। বড়দের মতো তাদের অফিস হল স্কুল। স্কুল যেতে আসতে যথেষ্ট কষ্ট হয়। আর সেই সময় ডিহাইড্রেট হয়ে পড়ার আশঙ্কা থাকে। এছাড়াও, খেলাধুলো দৌড়ঝাঁপ তো কচি বয়সে লেগেই  থাকে। যা শরীর থেকে দ্রুত জলের পরিমাণ কমিয়ে দেয়। তাই খুদেদের শরীর ভাল রাখতে কিছু টিপস মেনে চলা জরুরি।

কোন বয়সি শিশুর জন্য কতটা জল ?

জন্মের পর একদম খুদে বয়স থেকে ১৮ বছর পর্যন্ত নানা বয়সে শিশুর জলের চাহিদা নানারকম হয়। তাই কোন বয়সে শিশুকে কতটা জল খাওয়াবেন, সেই ব্যাপারে সম্যক ধারণা থাকা দরকার।

যেমন ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির একটি সূত্র জানাচ্ছে গরমে শিশুদের কতটা জল খাওয়া উচিত।

  • ৪-৮ বছর বয়সি ছেলেদের  - ১.১ থেকে ১.৩ লিটার প্রতিদিন
  • ৪-৮ বছর বয়সি মেয়েদের  - ১.১ থেকে ১.৩ লিটার প্রতিদিন
  • ৯-১৩ বছর বয়সি ছেলেদের  - ১.৫ থেকে ১.৭ লিটার প্রতিদিন
  • ৯-১৩ বছর বয়সি মেয়েদের  - ১.৩ থেকে ১.৫ লিটার প্রতিদিন

তবে ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বলে এখানে গরমের তীব্রতা আরও বেশি। ফলে জলের প্রয়োজন আরও বেশি হতে পারে। এই অবস্থায় ব্য়ক্তিগত চিকিৎসকের পরামর্শ নিয়ে এগোনোই ভাল। জল খাওয়ানো ছাড়াও গরমে শিশুদের আরও বেশ কিছু দিকে নজর রাখতে হবে। ছোট্ট শিশুর যাতে ডিহাইড্রেশন না হয়, তাই এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে।

খুদেকে হাইড্রেটেড রাখতে যা যা করবেন

  • বাইরে যেখানেই যাক,যেন সঙ্গে একটা জলের বোতল রাখে। খেলতে গেলেও যদি নিয়ে যায়, তবে ভাল। তবে খেলার মাঝে অতি সামান্য জল খাওয়া ভাল। কখনই এক ঢোঁকের বেশি নয়।
  • প্রচন্ড ঘেমেনেয়ে বাড়ি ঢুকলে কিছুক্ষণ বিশ্রামের পর বেশ কিছুটা জল খেতে দিন।
  • রোজ কতটা জল খাওয়া হচ্ছে, তার একটি হিসেব রাখুন।
  • প্রস্রাব কেমন হচ্ছে, সেটাও মাঝে মাঝে খোঁজ রাখা জরুরি।
  • বড়দের দেখেই বাচ্চারা শেখে। তাই জল খাওয়ার অভ্যাস আপনার মধ্যেও থাকা জরুরি।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Update: পুষ্টিগুণের নামে লবডঙ্কা, এসব খাবারের জেরেই বাড়ছে ফুসফুসের রোগ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget