এক্সপ্লোর

Health Update: পুষ্টিগুণের নামে লবডঙ্কা, এসব খাবারের জেরেই বাড়ছে ফুসফুসের রোগ ?

Ultra Processed Food Health Risk: পুষ্টিগুণের নামে লবডঙ্কা। এই ধরনের খাবারের জেরেই কি ফুসফুসের রোগ বাড়ছে ? কী বলছে সাম্প্রতিক পরিসংখ্যান।

Ultra Processed Food And Lung Disease: খাবার যাচ্ছে পেটে, কিন্তু ক্ষতি হচ্ছে ফুসফুসের। সম্প্রতি এক গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। ক্ষতিটা মোটেই সামান্য নয়। বেশ বড়সড়, এমনকি মারণ রোগও বলা যায়। প্রায় এক লক্ষ ব্যক্তির উপর এই গবেষণা করা হয়। তাতেই এমনটা দেখা গিয়েছে। তবে পেটে যে খাবারগুলি যাচ্ছে, সেগুলির সবকটির জন্য যে ক্ষতি হচ্ছে, তা কিন্তু নয়। বরং আলট্রাপ্রসেসড ফুডের জন্যই ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এই ধরনের খাবার এমনিই ওবেসিটিসহ নানা রোগের পিছনে মুখ্য কারণ হিসেবে থাকে। এবার ফুসফুসের রোগের পিছনেও এদের ‘অবদান’-এর খোঁজ মিলল।

পুষ্টিগুণের নামে লবডঙ্কা যে খাবার

ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলতে বোঝায় যেই রোগগুলি দীর্ঘকালীন। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলি সারা জীবন বয়ে বেড়াতে হয়। ওষুধ খেয়ে তা নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু একেবারে সারিয়ে ফেলা মুশকিল। 

ফুসফুসের ক্রনিক রোগগুলির মধ্যে রয়েছে

  • অ্যাজমা
  • ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ
  • পালমোনারি ফাইব্রোসিস
  • অ্যাসবেসটোসিস
  • নিউমোনাইটিস ইত্যাদি।

চিকিৎসকের কথায়, পুষ্টিগুণের নামে লবডঙ্কা যে সমস্ত খাবার, তাদের দোষেই এই রোগগুলি শরীরে বাসা বাঁধছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খাওয়াদাওয়ার মধ্যে যত আলট্রাপ্রসেসড ফুডের সংখ্যা বাড়বে, ততই বাড়বে রোগের ঝুঁকি। পরিসংখ্যান বলছে, খাবারের তালিকায় যদি ৪০ শতাংশের বেশি আলট্রাপ্রসেসড ফুড থাকে, তবে সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) রোগে মৃত্যুর ঝুঁকি ২৬ শতাংশ বেড়ে যায়।

অন্য়দিকে ফুসফুসের ক্যানসার, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফেজিমা ও অ্যাজমার মতো রোগে মৃত্যুর ঝুঁকিও বাড়ে ১০ শতাংশ। মোট ৯৬ হাজার মানুষের উপর এই গবেষণা করা হয়। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত গবেষণা চলে। 

কী বলছেন গবেষক ?

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি পড়ুয়া তথা এই গবেষণার মুখ্য গবেষক টেফেরা মেকোনেন সংবাদমাধ্যম পিটিআই-কে বলেন, এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা বেশি আলট্রাপ্রসেসড ফুড খান, তারা তরুণতরুণী। তাদের বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেক্সও বেশি বলে জানাচ্ছেন গবেষক। তাদের ফুসফুসের রোগ ছাড়াও ডায়ােবেটিস, এমফেসিমা ও উচ্চ রক্তচাপের রোগ হওয়ার আশঙ্কা থাকে।

কোন ধরনের খাবার আলট্রাপ্রসেসড ফুড ?

  • চকোলেট
  • চিপস
  • বিস্কুট
  • প্রসেসড মিট
  • ফ্রাইড চিকেন
  • সফ্ট ড্রিঙ্কস
  • আইস ক্রিম

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Health Tips: রোজকার রান্নায় কতটা রিফাইনড তেল স্বাস্থ্যকর ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget