এক্সপ্লোর

Brown Rice Diet: সাদা চালের জায়গায় ব্রাউন রাইস! কতটা বেশি উপকার?

Health Tips: বিশেষজ্ঞরা বলে থাকেন ব্রাউন রাইসের পুষ্টিগুণ অনেকটাই বেশি। কী কারণ?

কলকাতা: ভারতে তো বটেই, গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশে মূল খাদ্য ভাত। আরও স্পষ্ট করে বললে সাদা ভাত। সঙ্গে তরকারি-মাছ বা মাংস যাই থাকুক না কেন ভাত ছাড়া সবই অচল। সাদা ভাতের চল এখনও রয়েছে, কিন্তু তার মাঝেই বেশ কয়েক বছর ধরেই খুব বেশি করে শোনা যাচ্ছে। হোল গ্রেইন খাওয়ার দিকে যে ঝোঁক দেখা যাচ্ছে। তেমনই চল বাড়ছে ব্রাউন রাইসের দিকেও।

বলা হয়ে থাকে, অন্য় চালের থেকে ব্রাউন রাইস (Brown Rice) অনেকটাই কম প্রক্রিয়াকরণ হয়ে থাকে। ফলে তুলনায় অনেকটাই বেশি পুষ্টি মেলে এই ধরনের চাল থেকে।

পার্থক্য কোথায়?
প্রতিটি চালের দানা দুটি অংশ দিয়ে তৈরি হয় একটি হল খোসা, অন্যটি হল শাঁস। বাইরের স্তরেই সবচেয়ে বেশি পুষ্টিপদার্থ থাকে। থাকে প্রয়োজনীয় খনিজও। সাদা চালের (White Rice) ক্ষেত্রে প্রক্রিয়াকরণের কারণে বাইরের স্তরটা নষ্ট হয়ে যায় বা বাদ চলে যায়। ফলে অধিকাংশ পুষ্টিই হাতছাড়া হয়ে যায়। ব্রাউন রাইসের ক্ষেত্রে সেটা হয় না। ফলে সেক্ষেত্রে অধিকাংশ পুষ্টিপদার্থ রয়ে যায়।

কীভাবে হবে ভাত?
এককাপ ব্রাউন রাইস নিতে হবে। প্রথমে চাল ভাল করে ধুয়ে নিতে হবে। তারপরে একটি প্রেশার কুকারে নিতে হবে সেই চাল। যে কাপে চাল নেওয়া হয়েছিল, সেই কাপেই ২ কাপ জল দিকে হবে। এক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। প্রতি কাপ চালের জন্য দুই কাপ জল দিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য নুন দিতে পারেন, না দিলেও চলে। এরপর প্রেশার কুকারে ঢাকনা আটকে দিন। তারপর ঢিমে আঁচে বসিয়ে দিন। নির্দিষ্ট সময় পরে আঁচ বন্ধ করে দিয়ে সেভাবেই রেখে দিন প্রেশার কুকার। তাহলেই তৈরি হয়ে যাবে ব্রাউন রাইসের ভাত।

কেন ভাল ব্রাউন রাইস:
পুষ্টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্রাউন রাইসে অনেক বেশি পরিমাণে ফাইবার (Fibre) থাকে। বাকি পুষ্টিগুণও অনেক বেশি থাকে। ফলে সাদা চালের থেকে বেশি উপকার। ব্লাড সুগার (Blood Sugar) নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি। ভিটামিন বি থ্রি (Vitamin B3), ম্যাগনেশিয়াম, সেলেনিয়ামও অনেক বেশি থাকে ব্রাউন রাইসে।  

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?

ভিডিও

Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE
Tapas Roy on West Bengal Industries |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget