এক্সপ্লোর

Calcium Supplement: প্রেসক্রিপশন ছাড়াই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন ? ঠিক করছেন না ভুল করছেন

Kidney Stone: যদি শরীরে পর্যাপ্ত জলের চাহিদা ঠিকভাবে পূরণ না হয়, তখন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মূত্রনালিতে জমতে পারে। আর তা থেকে সংক্রমণ, অসহ্য পিঠ-কোমরে ব্যথা শুরু। তাই সাবধান!

কলকাতা: বয়স যত বাড়তে থাকে, হাড়ের জোর কমতে থাকে। এটাই স্বাভাবিক। চিকিৎসকদের মতে, পুরুষদের তুলনায় মহিলাদের হাড়ের ঘনত্ব একটু বেশিই কমতে শুরু করে। আর সেই বার্ধক্যের সময় শরীরে হাড়ের ঘনত্ব ঠিক রাখতে অনেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ক্যালসিয়াম সেবন করেন। বাজারে এরকম প্রচুর ব্র্যান্ডের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট (Calcium Supplement) ট্যাবলেট পাওয়া যায়। অনেক মহিলার ক্ষেত্রে মেনোপজের পর অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে হাড়ের জোর কমতে দেখা যায়। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস। এক্ষেত্রেও অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে থাকেন নিয়মিত। তবে চিকিৎসকেরা প্রত্যেককেই একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন ক্যালসিয়াম সেবনের। তারপরেও কি প্রয়োজনে অপ্রয়োজনে বা নিয়মিত সাপ্লিমেন্ট খাওয়া উচিত?

অনেকে মনে করেন, অতিরিক্ত ক্যালসিয়াম (Calcium Supplement) আমাদের শরীরে মূত্রনালিতে জমে থাকে যা থেকে পাথর তৈরি হতে পারে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়াম বা ফসফরাস ইত্যাদি উপাদান মূত্রের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায়। তবে যদি শরীরে পর্যাপ্ত জলের চাহিদা ঠিকভাবে পূরণ না হয়, তখন তা মূত্রনালিতে জমতে পারে। চিকিৎসকেরা বলছেন, পর্যাপ্ত পরিমাণে জল না খেলে, এই সমস্ত খনিজ মূত্রনালি এবং সংলগ্ন অংশে জমতে থাকে।

প্রতিকার কী ?

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এর একমাত্র প্রতিকার। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট (Calcium Supplement) না খেয়ে যদি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খাওয়া যায়, তাহলে তা অনেক উপকারে আসে। চিকিৎসকদের মতে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অনেক সময় মূত্রনালিতে জমে গেলে তা থেকে সংক্রমণ দেখা দিতে পারে, পিঠে-কোমরে ব্যথা হতে পারে। কিন্তু তার বদলে নিয়মিত পনির, দুধ, দই, ছানা ইত্যাদি খেলে এই ঝুঁকি থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।

সতর্কতা

সাধারণ খাবারের মধ্যে যতটুকু খনিজ থাকে, তা-ও পাথর হওয়ার জন্য যথেষ্ট। কারও কারও ক্ষেত্রে কিডনিতে পাথর জমার প্রবণতা জিনগত। তাই ক্যালসিয়াম (Calcium Supplement) ওষুধ না খেলেও সতর্ক থাকতে হবে।

পাথর জমলে বুঝবেন কীভাবে?

পিঠ, কোমরে তীব্র যন্ত্রণা হয়। অনেক ক্ষেত্রে তলপেট ও কুঁচকিতে খিঁচুনি হয়। যন্ত্রণার তীব্রতা ওঠানামা করার পাশাপাশি বমি, বমি-বমি ভাব এবং প্রস্রাবের সঙ্গে রক্তপাতের মতো উপসর্গ দেখা দেয়। অনেক ক্ষেত্রে প্রস্রাব করার সময়ও শারীরিক অস্বস্তি তৈরি হয়। এই ধরনের সংক্রমণে জ্বর হওয়া খুব সাধারণ লক্ষণ।

আরও পড়ুন: Winter Superfood : রোগ-বালাইকে করুন ক্লিন বোল্ড, শীতে ভরসা থাকুক ৭ সুপারফুডে

ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget