এক্সপ্লোর

Cataract Surgery Disaster: ছানি অপারেশনে কী কী নিয়ম মানা বাধ্যতামূলক? তার কোনটা না মানায় দেখতে পাচ্ছেন না এত মানুষ?

Loss Of Vision After Cataract Surgery : কিন্তু আসলে ঠিক কী হয়েছিল সেদিন? মেটিয়াবুরুজের সরকারি হাসপাতালে কী নিয়ে খামতি রয়ে গিয়েছিল? 


ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : নামে  'সুপার স্পেশালিটি'। মেটিয়াবুরুজের এই সরকারি হাসপাতালে সরকারি প্রকল্পে ছানি অপারেশন করাতে গিয়ে, কার্যত চোখের আলো হারাতে বসেছেন ২০ জন রোগী । কিন্তু কীভাবে ঘটল এই অঘটন? আদৌ কি মানা হয়েছিল স্বাস্থ্য দফতরের গাইডলাইন? এই রোগীরা আদৌ দৃষ্টিশক্তি ফিরে পাবেন তো? এই প্রশ্নগুলোই এখন সবথেকে গুরুত্বপূর্ণ। চিকিথসকরা নানা আশঙ্কার কথা বলছেন। কিন্তু আসলে ঠিক কী হয়েছিল সেদিন? মেটিয়াবুরুজের সরকারি হাসপাতালে কী নিয়ে খামতি রয়ে গিয়েছিল? 

স্বাস্থ্য দফতরের গাইডলাইন

'স্বাস্থ্য দফতরের গাইডলাইন অনুযায়ী, ছানি অপারেশনের জন্য হাসপাতালের নির্দিষ্ট বিভাগে চারটি জোন থাকা বাধ্যতামূলক।আউটার জোন যেখানে প্রথমে রোগীকে আনা হয়। কমন এরিয়া বা মিড জোন, যেখানে রোগীকে বাইরের পোশাক ছেড়ে হাসপাতালের পোশাক পরানো হয়। অ্যাসেপটিক জোনে সব নিয়ম মেনে অপারেশন হয়। ডিসপোজাল জোনে অস্ত্রোপচারের পর যাতে সরঞ্জাম থেকে সংক্রমণ না ছড়ায় তার ব্যবস্থা করা হয়। এছাড়া অপারেটিং রুমে বিশেষ এসি ব্যবহার করা হয়। যাতে ভাইরাস আটকাতে সক্ষম হেপা ফিল্টার থাকে। অটোক্ল্যাভ নামক যন্ত্রের সাহায্যে জীবাণুমুক্ত করা হয় অস্ত্রোপচারের সব সরঞ্জাম।

স্বাস্থ্য দফতরের নির্দেশিকা বলছে, ওটি-তে যে জল ব্যবহার করা হয় তা জীবাণুমুক্ত কিনা নিয়মিত পরীক্ষা করতে হয়। ফিউমিগেশন অর্থাৎ তিনবার অপারেশনের পরই ওটির সরঞ্জাম, দেওয়াল, টেবিল-সহ বিভিন্ন জায়গা থেকে সোয়াব বা নমুনা সংগ্রহ করে তা জীবানুমুক্ত কিনা পরীক্ষা করতে হয়।

কী কী নিয়ম মানা হয়েছিল, কী কী হয়নি

মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে কী এসব নিয়ম আদৌ মানা হয়েছিল? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপারেশনের জন্য যে ওষুধ ও তরল ব্যবহার হয়েছিল তাতে জীবাণু থাকতে পারে। অস্ত্রোপচারে ব্যবহৃত সরঞ্জাম, টেবিল, অপারেশন থিয়েটার সঠিকভাবে জীবাণুমুক্ত করা হয়েছিল কিনা, সেই রিপোর্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়া, এসিতে হেপাফিল্টার থাকলেও তা কাজ করেছিল কিনা তাও নজরে রয়েছে। আপাতত মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালের ওটি বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন : 

রোদেলা আকাশ হবে ভ্যানিশ, ধেয়ে আসছে কালো মেঘ, শীঘ্রই বর্ষণ শুরু এই জেলাগুলিতে 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                       



Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget