এক্সপ্লোর

Chicken Bone Marrow: মুরগির হাড় চিবিয়ে মজ্জা খেতে ভাল লাগে ? এতে শরীরের কতটা লাভ

Chicken Bone Marrow Eating: মুরগির হাড় চিবিয়ে মজ্জা খেতে অনেকেরই ভাল লাগে। এটি শরীরের জন্য কতটা ভাল জেনে নিন।

কলকাতা: মাংস খাওয়া শেষ হয়ে গেলে পড়ে থাকে হাড়। তবে এই হাড় অনেকেই ফেলে রাখতে চান না। কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খেয়ে নেন। কেউ আবার হাড়ের মজ্জা চুষে খেতে ভালবাসেন। অনেকে বলেন, হাড় চিবিয়ে খাওয়া শরীরের পক্ষে খারাপ। আর এর মজ্জ তো নাকি আরও খারাপ। কিন্তু সত্যিই কি তাই ? হাড়ের মজ্জা আদতে ভাল না খারাপ ? এবিপি লাইভকে এই প্রশ্নগুলিরই উত্তর দিলেন নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের পুষ্টিবিদ চিকিৎসক পদ্মজা নন্দী।

চিকেনের হাড়ের মজ্জা ভাল না খারাপ ?

পুষ্টিবিদ পদ্মজা জানাচ্ছেন, এটি শরীরের জন্য খুবই ভাল। কারণ হাড়ের মধ্যে মজ্জায় প্রচুর একাধিক পুষ্টিগুণ রয়েছে। অন্যদিকে এর মধ্যে ফ্যাট একেবারেই কম থাকে। তাই হাড়ের মজ্জা খাওয়া নিরাপদ। শরীরের একাধিক উপকারে লাগে এই মজ্জা।

কী থাকে হাড়ের মজ্জায় ?

হাড়ের মজ্জায় যে ফ্যাট টিস্যু রয়েছে, তাতে অ্যাডিপোনেকটিন থাকে। এই বিশেষ উপাদানটি ফ্যাট ভাঙতে সাহায্য করে। এছাড়াও, এতে গ্লুকোস্যামাইন, গ্লাইসিন, কনজুগেটেড লিনোলেয়িক অ্যাসিড রয়েছে। পাশাপাশি ভিটামিন বি১২-এর গুণে সমৃদ্ধ মাংসের হাড়ের এই লাল অংশ। ক্যালোরির পরিমাণ বেশি হলেও এতে আয়রন, ভিটামিন ই, ভিটামিন এ, থিয়ামিন ও ফসফরাস রয়েছে। এর পাশাপাশি এতে রাইবোফ্লাভিনও রয়েছে। 

হাড়ের মজ্জা খেলে কী হয় ?

  • প্রদাহ কমায়: মাংসের হাড়ের মজ্জায় গ্লুকোস্যামাইন, গ্লাইসিন, কনজুগেটেড লিনোলেয়িক অ্যাসিড রয়েছে। এই উপাদানগুলি প্রদাহ কমায়। এর ফলে প্রদাহজনিত রোগের আশঙ্কা কমে যায়। এই ধরনের রোগের মধ্যে একটি হল আর্থ্রাইটিস।
  • মস্তিষ্কের কোশ ভাল রাখে: অক্সিডেটিভ স্ট্রেসের কারণে মস্তিষ্কের কোশের ক্ষতি হয়। দ্রুত কোশ নষ্ট হতে থাকে। হাড়ের মজ্জায় ভিটামিন বি১২ থাকে। এই বিশেষ উপাদানটি মস্তিষ্কের কোশের জন্য অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। ফলে বয়সকালেও মস্তিষ্কের স্বাস্থ্য ভাল থাকে। 
  • মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি কমায়: হাড়ের মধ্যে থাকা অ্যাডিপোনেকটিন ফ্যাট ভাঙতে সাহায্য করে। এর ফলে ওজনের সঙ্গে জড়িত বেশ কিছু রোগ এড়ানো যায়। বেশি ওজন থেকে মেটাবলিক সিনড্রোম দেখা যায়। ডায়াবেটিস মেটাবলিক সিনড্রোমের মধ্যে অন্যতম একটি রোগ। ইনসুলিনের কার্যক্ষমতা ঠিক রাখে অ্যাডিপোনেকটিন।
  • ক্যানসারের ঝুঁকি কমায়: অতিরিক্ত ওজন বেশ কিছু ক্যানসারের কারণ হতে পারে। এই ঝুঁকির মোকাবিলা করতে সাহায্য করে অ্যাডিপোনেকটিন। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত ওজন যাদের, তাদের শরীরে অ্যাডিপোনেকটিনের পরিমাণ কম।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Kitchen Tips: শিলে বাটা মশলা কেন না খেলেই নয় ? এই ৪ গুণ হয়তো অনেকেরই অজানা

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget