এক্সপ্লোর

Kitchen Tips: শিলে বাটা মশলা কেন না খেলেই নয় ? এই ৪ গুণ হয়তো অনেকেরই অজানা

Shile bata masala Benefits: শিলে বাটা মশলার চল প্রায় উঠে গিয়েছে বলা যায়। কিন্তু এই ধরনের মশলার কিছু বিশেষ গুণ রয়েছে।

কলকাতা: আধুনিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে বেড়েছে ব্যস্ততাও। কাজের চাপ যত বেড়েছে, ততই কম সময়ে কাজ সারার প্রবণতা বেড়েছে। আগে শিলে বাটা মশলা ব্যবহার করা হত সব রান্নায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাস পুরনো হয়ে গিয়েছে। এখন গুঁড়ো মশলার যুগ। এই মশলার জন্য আমাদের ভরসা রাখতে হয় বাজারের নানা সংস্থার উপর। সাধারণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ছাড়াও বিভিন্ন পদ রাঁধার জন্য আলাদা আলাদা মশলা পাওয়া যায়। এতে সময় হয়তো কম লাগে। কিন্তু শিলে বাটা মশলার অনেক গুণই হারিয়ে যেতে পারে। কী সেই গুণ? বিশদে জেনে নেওয়া যাক।

শিলে বাটা মশলার গুণ

  • মশলার স্বাদ অটুট থাকে: শিলে বাটা মশলার একটি ঝাঁঝ থাকে। সেই ঝাঁঝই মশলার আদি অকৃত্রিম ঝাঁঝ। অনেকেই হয়তো মাছ, মাংস শুধু সিদ্ধ করে নিলেও খাবারের উপযোগী হয়ে ওঠে। কিন্তু তাতে মশলা দেওয়ার বিশেষ কারণ রয়েছে। আর সেই কারণ হল রসনা তৃপ্তি। শিলে বাটা মশলা রসনায় লেগে থাকার মতোই হয়।
  • মশলার পুষ্টিগুণ: প্রতি মশলারই কিছু না কিছু গুণ রয়েছে। এই পুষ্টি উপকরণগুলি শরীরের জন্য বিশেষভাবে জরুরি। শরীরে এই পুষ্টি উপকরণ ঠিকমতো পৌঁছালে অনেক রোগ দূরে থাকে। শিলে মশলা বাটলে সেই পুষ্টিগুণ ঠিকভাবে আমাদের শরীরে পৌঁছায়।
  • মশলা খাঁটি না ভেজাল: অনেক সময় মশলায় ভেজাল হিসেবে রং মেশানো হয়ে থাকে। ঠিক যেমন পোস্তর মধ্যে সুজি থাকে। এই ধরনের ভেজালে শরীরের উপকারের বদলে ক্ষতি বেশি হয়। বাজার থেকে যে কোনও জিনিস কেনার সময় আমরা খাঁটি না ভেজাল যাচাই করে নিই। কিন্তু প্যাকেটজাত মশলা কিনলে বেশিরভাগ সময় তা করা হয় না। অনেকেই হয়তো করার সময় পান না। তাই ব্র্যান্ডের উপরেই ভরসা রাখতে হয়। গুঁড়ো মশলা ব্র্যান্ডেড না হলেও একই পরিস্থিতি। কিন্তু বাটা মশলায় ভেজালের ঝক্কি নেই। কারণ এই মশলা চোখের সামনেই বেটে নেওয়া হয়। 
  • মশলার গন্ধ: মশলার পুষ্টিগুণ, খাঁটি না ভেজাল এসব দেখার পরও আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। ‘রান্নার গন্ধ ভেসে আসছে’- এই অনুভূতির পিছনে অনেকটাই ভূমিকা রয়েছে বিভিন্ন স্বাদ ও গন্ধের মশলার। বাটা মশলার মধ্যে সেটি যেই পরিমাণে পাবেন, তা গুঁড়ো মশলার মধ্যে ততটা পাওয়া যায় না।

শিলে বাটা মশলা সংরক্ষণও করা যায়। এর জন্য এয়ারটাইট কনটেনার ব্যবহার করতে হবে। রোজ দরকার পড়ে এমন কিছু মশলা একবারে বেটে এভাবে সংরক্ষণ করতে পারেন। এতে ভেজালের হাত থেকে নিস্তার পাবেন। পাশাপাশি মশলার পুষ্টিগুণ, স্বাদ, গন্ধও অক্ষত থাকবে। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Fish Head: মাছের মাথা খাবেন না ফেলে দেবেন ? কী আছে এতে

সেরা শিরোনাম

Cancer: সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
সাবধান! এই কয়েকটি প্রধান কারণের জন্য ভারতে প্রতি বছর ১.৯ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, কী জানাচ্ছে ল্যানসেট ?
Plague in Russia: নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
নতুন করে মহামারির আশঙ্কা, কোয়ারান্টিন ঘোষণা, ল্যাবরেটরিতে টেস্ট টিউব ভেঙে বিপত্তি, মৃত ১, আইসোলেশনে ২০০
Heart Disease : শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
শিশুদেরও হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট ? খেলাধুলোর আগে দরকার সঠিক ডাক্তারি পরীক্ষা? কী বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget