এক্সপ্লোর

Chicken Gizzard And Liver: মুরগির গিলে-মেটে কিনে নিয়ে আসেন বাড়িতে ? খেলে লাভ না ক্ষতি

Chicken Gizzard And Liver Benefits: মুরগির মাংসের গিলে মেটে খেতে অনেকেই ভালবাসেন। কিন্তু এটি খেলে শরীরের লাভ না ক্ষতি জেনে নিন।

কলকাতা: মুরগির মাংস কিনতে গিয়ে অনেকেই গিলে ও মেটে কিনতে ভালবাসেন। মুরগির লেগপিস, উইংসের পাশাপাশি এই দুটিও বেশ জনপ্রিয়। ঝালমশলা দিয়ে রাঁধলে নাকি দিব্যি সুস্বাদু খেতে হয়। কিন্তু এতে আদতে কী কী পুষ্টিগুণ রয়েছে ? এই বিষয়ে এবিপি লাইভের সঙ্গে বিশদে কথা বললেন নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালের পুষ্টিবিদ চিকিৎসক পদ্মজা নন্দী

চিকেনের গিলে মেটেতে কী রয়েছে ?

চিকেনের গিলে মেটের মধ্যে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে। পদ্মজার কথায়, ‘মুরগির এই দুটি অঙ্গে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এছাড়াও, ফসফরাস, জিঙ্ক ও ভরপুর ভিটামিন বি১২ রয়েছে। মাংস বলে প্রোটিনেও ভরপুর এই চিকেনের গিলে ও মেটে (Chicken Gizzard And Liver)।’

মুরগির মাংসের গিলে মেটে খাওয়া কি ঠিক ?

পুষ্টিবিদের কথায়, এটি শরীরের জন্য উপকারী। এমনকি রোগীদের বেশ কিছু সময় মাংসের গিলে মেটে খেতে পরামর্শ দেওয়া হয়। যেমন - 

  • অ্যানিমিয়া রোগীদের শরীরে আয়রনের ঘাটতি থাকে। এর ফলে যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি হয় না। তাদের মাংসের গিলে মেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
  • গর্ভাবস্থায় মহিলাদের মাংসের গিলে মেটে খাওয়া জরুরি। কারণ আয়রন ছাড়াও এটি ফোলেটের গুণে সমৃদ্ধ। যা হবু মায়ের শরীরের জন্য জরুরি। 
  • ওজন ঠিক রাখতে শরীরে পুষ্টির দরকার হয়। মুরগির এই দুটি অংশে পুষ্টিগুণের ঘনত্ব অন্যান্য অঙ্গের থেকে অনেকটাই বেশি। তাই ওজন ঠিক রাখতেও পুষ্টিকর খাবার হিসেবে এগুলি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
  • তবে কিছুক্ষেত্রে এটি না খাওয়ারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। যেমন কারও হার্টের সমস্যা থাকলে গিলে মেটে না খাওয়াই ভাল। কার্ডিয়োভাসকুলার ডিজিজ থাকলে রোগীদের এটি না খাওয়াই ভাল বলে জানাচ্ছেন পদ্মজা।

মাংসের গিলে মেটে খেলে কী হয় ?

  • মাংসের গিলে মেটে মস্তিষ্কের জন্য় ভাল। কারণ এতে ভিটামিন বি১২ রয়েছে। এটি মস্তিষ্কের কোশগুলিকে সতেজ রাখে। এর ফলে বয়স বাড়লেও কগনিটিভ কার্যক্ষমতা ব্যাহত হয় না।
  • গিলে ও মেটেতে আয়রনের পরিমাণ বেশি। আয়রন রক্তের হিমোগ্লোবিন তৈরি করে। এর ফলে শরীরে রক্তের অভাব কমে। 
  • জিঙ্ক  ও আয়রন চুলের যত্ন নেয়। চুলের ফলিকলকে সুস্থ রাখে এই দুই পুষ্টি উপাদান। তাই চুলের গোড়া মজবুত হয়। চুল ঘন হয়।
  • এর পাশাপাশি গিলে মেটে ফসফরাসে সমৃদ্ধ। এই উপাদানটি হাড়ের জন্য ভীষণ উপকারী।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Kitchen Tips: শিলে বাটা মশলা কেন না খেলেই নয় ? এই ৪ গুণ হয়তো অনেকেরই অজানা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget