এক্সপ্লোর

Bone Fracture: আশ্চর্য আবিষ্কার ! এই ‘আঠায়’ মাত্র তিন মিনিটে জুড়ে যাবে ভাঙা হাড়, চিকিৎসা দুনিয়ায় নয়া মোড়

Bone Glue: ল্যাব পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে ‘বোন ০২’ সুরক্ষা আর কার্যকারিতা উভয় মানদণ্ডেই কাজ করতে সক্ষম হয়েছে। একটি পরীক্ষায় প্রক্রিয়াটি ১৮০ সেকেন্ড বা ৩ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়েছিল।

Bone Glue: চিনা গবেষকরা দাবি করেছেন যে তারা একটি মেডিকেল বোন গ্লু বা হাড়ের আঠা আবিষ্কার করেছেন যা মাত্র তিন মিনিটের মধ্যে হাড়ের ভাঙা অংশের চিকিৎসা করতে পারে। হাড়ের ভাঙা অংশ মেরামত করার জন্য আর অর্থোপেডিক ডিভাইসগুলিকে আঠার মত ব্যবহার করার জন্য এই ধরনের বোন গ্লু-র প্রয়োজনীয়তা অনেক দিন ধরেই ছিল। চিনা বিজ্ঞানীরা এই কঠিন রহস্যের সমাধান করে দিয়েছেন এবারে।

গ্লোবাল টাইমস সংবাদসংস্থা জানিয়েছে বিগত ১০ সেপ্টেম্বর বুধবার পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের একটি গবেষণা দল ‘Bone 02’ নামে একটি বোন গ্লু পণ্য বাজারে এনেছে। স্যার রান রান শ’ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং মুখ্য অর্থোপেডিক সার্জন লিন জিয়ানফেং জানিয়েছেন যে জলের নিচে একটি সেতুতে শক্তভাবে আটকে থাকা ঝিনুক পর্যবেক্ষণ করার পরে তিনি এই বোন গ্লু তৈরির অনুপ্রেরণা পান।

মি. লিনের মতে, রক্তবাহ সমৃদ্ধ এলাকাতেও শরীরের মধ্যে এই বোন গ্লু দুই থেকে তিন মিনিটের মধ্যে অস্থিসন্ধি স্থিতিশীল করে তুলতে পারে। হাড় নিরাময়ের সঙ্গে সঙ্গে আঠাটি শরীরের দ্বারা প্রাকৃতিকভাবে শোষিত হতে পারে, যার ফলে ইমপ্ল্যান্ট বা অপসারণের জন্য আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন হয় না।

ধাতব ইমপ্ল্যান্টের বিকল্প আসছে ?

ল্যাব পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে যে ‘বোন ০২’ সুরক্ষা আর কার্যকারিতা উভয় মানদণ্ডেই কাজ করতে সক্ষম হয়েছে। একটি পরীক্ষায় প্রক্রিয়াটি ১৮০ সেকেন্ড বা ৩ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়েছিল। যেখানে প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে স্টিলের প্লেট এবং স্ক্রু স্থাপনের জন্য একটি বড় ফুটোর দরকার পড়ে। সিসিটিভি অনুসারে হাড়ের আঠাটি ১৫০ জনেরও বেশি রোগীর উপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

এই আঠালো হাড়গুলির সর্বোচ্চ বন্ধনশক্তি ৪০০ পাউন্ডেরও বেশি, প্রায় ০.৫ এমপিএ ও সংকোচন শক্তি প্রায় ১০ এমপিএ ছিল যা তুলে ধরে যে পণ্যটির ঐতিহ্যবাহী ধাতব ইমপ্ল্যান্ট প্রতিস্থাপনের সম্ভাবনা থাকতে পারে। এটি প্রতিক্রিয়া ও সংক্রমণের ঝুঁকিও কমাতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

বর্তমানে বাজারে হাড়ের সিমেন্ট আর হাড়ের শূন্যস্থান পূরণকারী বেশ কিছু পণ্য পাওয়া যায় কিন্তু তাদের কোনওটিতেই আঠালো বৈশিষ্ট্য নেই বলে দাবি করা হয়। প্রথম হাড়ের আঠালো পদার্থগুলি ১৯৪০-এর দশকে তৈরি করা হয়েছিল, জিলেটিন ও ইপোক্সি রেজিন এবং অ্যাক্রিলেটরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। তবে এগুলি খুব একটা উপযুক্ত ছিল না। বায়ো-কম্প্যাটেবিলিটি সমস্যার কারণে এই পণ্যগুলি বাতিল করা হয়েছিল।

  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget