এক্সপ্লোর

Conjunctivitis : কনজাঙ্কটিভাইটিস আর জয় বাংলা কি এক ? কোন ক্ষেত্রে কোন আইড্রপ কাজ করবে? জানালেন চক্ষুরোগ বিশেষজ্ঞ

কনজাঙ্কটিভাইটিস। কীভাবে আটকাবেন? কী করণীয়? জানাচ্ছেন, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাস

কলকাতা : ঘরে ঘরে কনজাঙ্কটিভাইটিস। লাল টকটকে চোখ। আক্রান্ত শিশুরাও। হু হু করে বাড়ছে সংক্রমণ। বাড়ছে আতঙ্ক। কীভাবে আটকাবেন? কী করণীয়? কোনও ভাবেই কি রোখা সম্ভব নয় এই রোগ ? নানা প্রশ্ন সকলের মনে। এবিপি লাইভের সোশ্যাল পোস্ট এরকম অজস্র প্রশ্ন এসে পৌঁছেছিল। তা নিয়ে এবিপি লাইভ পৌঁছেছিল, শহরের বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাসের কাছে।  এবিপি লাইভের উদ্যোগ 'আপনার প্রশ্ন, ডাক্তারবাবুর উত্তর'-এ  কনজাঙ্কটিভাইটিস সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। 

কনজাঙ্কটিভাইটিস ও জয় বাংলা কি এক ? 

কনজাঙ্কটিভা চোখের একেবারে সামনের দিকের একটি আস্তরণ। যখন এখানে কোনও প্রদাহ বা জ্বলন হয় তাকে বলে কনজাঙ্কটিভাইটিস ( Conjunctivitis ) । এই অসুখেরই নাম জয় বাংলা। ১৯৭১ এ মুক্তিযুদ্ধকালে এই অসুখ ছেয়ে গিয়েছিল। আর সেইজন্যই এই অসুখের নাম জয় বাংলা।  এর প্রাথমিক উপসর্গগুলি হল 

  • চোখ কটকট করা 
  • চোখ লাল হয়ে যাওয়া
  • চোখ তাকাতে অস্বস্তি
  • চোখে পিচুটি বা জল কাটা 

    এগুলিই প্রাথমিক লক্ষণ। তবে এই লক্ষণগুলি অবহেলা করলে চোখ অসম্ভব ফুলে যেতে পারে। মাথাতেও যন্ত্রণা হতে পারে। তখনও বিনা চিকিৎসায় ফেলে রাখলে ইনফেকশন ছড়াতে পারে চোখের কালো মণি বা কর্নিয়া পর্যন্তও ! 

    কনজাঙ্কটিভাইটিস সাধারণত দুই রকমের হয়। 
  • ব্যাকটেরিয়াল কনজাঙ্কটিভাইটিস 
  • ভাইরাল কনজাঙ্কটিভাইটিস 
    এবার কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে কনজাঙ্কটিভাইটিসই বেশি হচ্ছে।  

    এবিপি লাইভের কাছে প্রশ্ন এসেছিল, কনজাঙ্কটিভাইটিস কতদিন থাকে, কী করলে উপশম । প্রশ্নটি করেছিলেন বিকাশ ধারা সহ আরও অনেকেই । 

    কতদিন থাকে, কী করলে উপশম  

    চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক বিশ্বাস জানালেন, কনজাঙ্কটিভাইটিস সাধারণত ৫ থেকে ৭ দিন থাকে। কখনও - সখনও ৭ থেকে ১০ দিনও হতে পারে। উপশমের একমাত্র উপায় হল ঠিক ভাবে চোখের ড্রপ ব্যবহার করা। ব্যাকটোরিয়াল কনজাঙ্কটিভাইটিস হলে অ্যান্টিবায়োটিক আইড্রপ ব্যবহার করতে হবে। Moxifloxacin জাতীয় কোনও ড্রপ দিনে ৮ থেকে ১০ বার ব্যবহার করতে হবে। একাধিকবার চোখ পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। 

    তবে যদি কনজাঙ্কটিভাইটিসের কারণ ভাইরাল ইনফেকশন হয়, তবে অ্যান্টিভাইরাল আইড্রপ বা অয়েনমেন্ট ব্যবহার করতে হবে ডাক্তারের পরামর্শ মেনে। কারণ একমাত্র চিকিৎসকই বুঝতে পারবেন কারও ইনফেকশন ব্যাকটেরিয়াল না ভাইরাল। আরও একটি গুরুত্বপূর্ণ কথা ডাক্তারবাবু জানালেন, অনেক

    চশমা ব্যবহারে কি সম্পূর্ণ সুরক্ষা ? 

    চশমা ব্যবহার করলে প্রাথমিক ভাবে কিছুটা সুরক্ষা দেয়। যেসব ভাইরাস বা ব্যাকটেরিয়া বাতাসের দ্বারা সংক্রমিত হয়, তার থেকে কিছুটা সুরক্ষা দেয় চশমা। তবে চশমা ব্যবহারে যে সম্পূর্ণ সুরক্ষা পাওয়া যায় এমনটা একেবারেই নয়।  

    কনজাঙ্কটিভাইটিস সংক্রান্ত আরও প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন নিচের লিঙ্কে । 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Embed widget