এক্সপ্লোর

Coriander Leave Juice: এই পাতার রসে কমবে ওজন, মিটবে ঘুমের সমস্যা, দূর হবে ব্রনর দাগ

Coriander Leave Juice Health Benefits: ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল- এই তিনটি মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ধনেপাতার রস। তাই এই পানীয় রোজ খেলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকবেন আপনি। 

Coriander Leave Juice: শীতের সময় প্রায় সমস্ত বাঙালি বাড়িতেই বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় ধনেপাতা (Coriander Leave)। নিরামিষ তরকারি হোক কিংবা আমিষ পদ, ধনেপাতা দিলে সমস্ত রান্নাতেই যুক্ত হয় এক সুন্দর গন্ধ এবং একটু আলাদা একটা স্বাদ। এইসব ছাড়াও বিভিন্ন ভাজাভুজির সঙ্গে যদি ধনেপাতা এবং কাঁচালঙ্কা দিতে তৈরি করা ঝাল চাটনি থাকে, তাহলে তো সোনায় সোহাগা। তবে এই ধনেপাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। শরীরের উপকারের জন্য আমরা অনেক পাতারই রস খেয়ে থাকি। তেমনই খাওয়া যেতে পারে ধনেপাতার রস (Coriander Leave Juice)। কেন ধনেপাতার রস খাবেন, কী কী উপকার পাওয়া যাবে, কোন কোন বিষয় সতর্কতা হিসেবে খেয়াল রাখা জরুরি, জেনে নিন সবিস্তারে। 

  • Linalool- এই বিশেষ উপকরণ রয়েছে ধনেপাতার মধ্যে যার একপ্রকারের ঔষধি উপকরণ। ধনেপাতার মধ্যে অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে। এছাড়াও ধনেপাতার মধ্যে রয়েছে এমন উপকরণ যা আপনার মন-মেজাজ শান্ত রাখতে সাহায্য করবে। 
  • ধনেপাতার রস খেলে বদহজমের সমস্যা দূর হবে। আর খাবার ভালভাবে হজম হলে অ্যাসিডিটি, গ্যাস, পেট ফেঁপে যাওয়া বা পেটে ব্যথার সমস্যা দেখা যাবে না। কিছু খেলেই পেট আইঢাই করবে না। অন্ত্রের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে ধনেপাতার রস। 
  • বডি ডিটক্সিফিকেশনের জন্য ডিটক্স ড্রিঙ্কস হিসেবে খেতে পারেন ধনেপাতার রস। এই পাতার রস শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বের করে আনে। তার ফলে শরীর সুস্থ থাকবে সবদিক থেকে। 
  • ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে রয়েছে ধনেপাতার মধ্যে। এছাড়াও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। এছাড়াও ধনেপাতার রস খেলে শরীরে জমে থাকা দূষিত পদার্থও বেরিয়ে যায়। তাই নিয়মিত ধনেপাতার রস খেতে পারলে শরীরের প্রদাহজনিত সমস্যা এবং ত্বকে ব্রনর সমস্যা উধাও হতে বাধ্য। ত্বকের বিভিন্ন র‍্যাশ, অ্যালার্জি দূর করতেও সাহায্য করবে এই ধনেপাতার রস। 
  • ব্লাড সুগার, ব্লাড প্রেশার এবং কোলেস্টেরল- এই তিনটি মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ধনেপাতার রস। তাই এই পানীয় রোজ খেলে বিভিন্ন অসুখ থেকে দূরে থাকবেন আপনি। তবে ধনেপাতার রস করার আগে পরিষ্কার জলে খুব ভালভাবে এই পাতা ধুয়ে নেওয়া প্রয়োজন। নাহলে পেটের সমস্যা দেখা দিতে পারে। 
  • এছাড়াও ধনেপাতার রস খেলে আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি পায়। তার ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। অতিরিক্ত মেদ ঝরে যায়। এর পাশাপাশি ধনেপাতার রস খেলে রাতে ভাল ঘুম হবে। যাঁদের ঘুমের সমস্যা রয়েছে তাঁরা এই পানীয় খেয়ে দেখতে পারেন। 

আরও পড়ুন- অঙ্কুরিত ছোলার মতো খান অঙ্কুরিত মেথিও, ভাল থাকবে হার্ট, কমবে বদহজম 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget