এক্সপ্লোর

Covid Virus: ফুসফুসে টানা ২ বছর থাকতে পারে কোভিড ভাইরাস ! গবেষণায় আর কী উঠে এল ?

Covid 19 Virus: কোভিড আক্রান্ত হওয়ার ১৮ মাস পরেও SARS Cov-2 ভাইরাস থাকতে পারে ফুসফুসে। তবে সেই ব্যক্তির জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেই একমাত্র সেই ভাইরাস বাসা বাঁধতে পারে বলে জানা গিয়েছে।

কলকাতা : কোভিড আজও পুরো বিশ্বের কাছে একটা ত্রাস। কোভিড কাল কেটে গেলেও তার প্রভাব আজও কমেনি। সম্প্রতি একটি গবেষণায় জানা গিয়েছে, কোভিডের জীবাণু নাকি ফুসফুসে থেকে যেতে পারে দুই বছর পর্যন্ত। অর্থাৎ কোভিডে আক্রান্ত হয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরেও কোভিড (Covid Virus) ভাইরাস পুরোপুরি নির্মূল হয় না। আপনার শরীরেই বাসা বেঁধে থাকতে পারে সেই মারণ ভাইরাস। একটি সমীক্ষায় সম্প্রতি জানা গিয়েছে, কোনও কোনও ব্যক্তির ফুসফুসে কোভিড আক্রান্ত হওয়ার ১৮ মাস পরেও SARS Cov-2 ভাইরাসের অস্তিত্বের সন্ধান পাওয়া গিয়েছে। আর এ থেকেই ফের একবার কপালে ভাঁজ বিশ্ববাসীর।

সমীক্ষায় জানা গিয়েছে, কোভিডে (Covid Virus) আক্রান্ত হওয়ার এক-দু সপ্তাহের মধ্যেই শ্বাসনালীর ভিতরে কোভিড ভাইরাস এমনভাবে নিজেকে লুকিয়ে নেয় যাতে তাকে আর শনাক্ত করাই অসম্ভব হয়ে পড়ে। ফরাসি গবেষণা সংস্থা সিইএর সঙ্গে যৌথভাবে ইনস্টিটিউট প্যাস্টিউর পশুর ফুসফুস কোষের মধ্যে এই পরীক্ষা করেছে। 'নেচার ইমিউনোলজি' পত্রিকায় প্রকাশিত সেই গবেষণাপত্রে দেখা গিয়েছে, কোনও কোনও ব্যক্তির ফুসফুসে কোভিড আক্রান্ত হওয়ার ১৮ মাস পরেও SARS Cov-2 ভাইরাস থাকতে পারে। তবে সেই ব্যক্তির জন্মগত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেই একমাত্র সেই ভাইরাস বাসা বাঁধতে পারে বলে জানা গিয়েছে।

গবেষকরা জানাচ্ছেন যে, বেশ কিছু ভাইরাস শরীরে আক্রমণ করার পর শরীরেরই কোনও একটি নির্দিষ্ট স্থানে নিজেকে এমনভাবে লুকিয়ে নেয় এবং বাসা বাঁধে যাকে বিজ্ঞানের ভাষায় বলে 'ভাইরাস রিজার্ভার' (Virus Reservor)। এইচ আই ভি ভাইরাসের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একইরকম ঘটে। কোষের মধ্যে ভাইরাস থেকে যায় অনেকদিন পর্যন্ত। ফলে যে কোনও সময় সেই ভাইরাস পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। গবেষকরা এও জানিয়েছেন যে, ফুসফুসে স্থিত ভাইরাসের পরিমাণ ওমিক্রন স্ট্রেনের তুলনায় SARS Cov-2 স্ট্রেনের ক্ষেত্রে অনেকটাই বেশি।  

এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে যেভাবে তা ভাইরাস রিজার্ভার তৈরি করতে পারে, যে কোনও সময় রেপ্লিকেট করতে পারে, এক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করে ফুসফুসে স্থিত কোভিড ভাইরাসের অস্তিত্ব সন্ধানের চেষ্টা করেছেন গবেষকরা। সাধারণ পিসিআর টেস্টে (PCR Test) এই ভাইরাস ধরা পড়ে না। অ্যালভিওলার ম্যাক্রোফাজের ইমিউন কোষের মধ্যেই প্রথম কোভিড ভাইরাস (Covid Virus)  খুঁজে পান গবেষকরা।

আরও পড়ুন: ওজন বাড়ার ভয় নেই, ময়দা আর চিনি ছাড়াই বানিয়ে ফেলুন শীতের ডায়েট কেক

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget